রাজ্যে কংগ্রেস চালাচ্ছে বিজেপি! দলের প্রাক্তন কার্যকরী সভাপতির মন্তব্য চাঞ্চল্য

৮০০ বছরের রাজবংশের একমাত্র উত্তরাধাকারী তিনি। তিনি হলেন, মহারাজা প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা।

৮০০ বছরের রাজবংশের একমাত্র উত্তরাধাকারী তিনি। তিনি হলেন, মহারাজা প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা। ত্রিপুরা কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ২৪ সেপ্টেম্বর। ইস্তফারও একমাস পরে পুরনো দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। দলের সাধারণ সম্পাদক লুইজিনো ফেলেইরোর সঙ্গে তাঁর ব্যবধান তৈরি হয়েছিল।

'কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে বিজেপি'

'কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে বিজেপি'

রাজ বংশের সন্তান তথা প্রাক্তন কংগ্রেস নেতার অভিযোগ, কংগ্রেস যুব নেতৃত্ব নিয়ে খুব বেশি উৎসাহী নয়। আর বর্তমানে ত্রিপুরা কংগ্রেস নিয়ন্ত্রণ করছে বিজেপি। দিল্লিতে সনিয়া গান্ধী-সহ অন্যদের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তিনি। কিন্তু কিছুই হয়নি। গত প্রায় দেড় বছর ধরে কথা হয়েছে। বিজেপি নেতারাই ঠিক করে দিচ্ছেন ত্রিপুরায় কংগ্রেস কী করবে। তাঁকে বিভিন্ন সময়ে অপমানিত হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা।

এনআরসি নিয়ে মতবিরোধী

এনআরসি নিয়ে মতবিরোধী

দলের সঙ্গে তাঁর মত বিরোধের অন্যতম কারণ এনআরসি। সে কথা নিজেই জানিয়েছেন প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা। যেই কারণে সিনিয়র কংগ্রেস নেতারা তাঁর বিপক্ষে চলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলাও দাখিল করেছেন বলে জানিয়েছেন। কেননা ত্রিপুরায় নিজের মানুষের বিপক্ষে যেতে পারেন না তিনি।

 'কংগ্রেস তরুণদের নিয়ে সিরিয়াস নয়'

'কংগ্রেস তরুণদের নিয়ে সিরিয়াস নয়'

যুব এই নেতার আরও অভিযোগ কংগ্রেস যুব সম্প্রদায়কে নিয়ে ভাবিত নয়। তিনি ইস্তফা দিয়েছিলেন, কারণ তিনি দলে একা হয়ে গিয়েছিলেন। বলেছেন প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা। তিনি বলেছেন, মহারাষ্ট্রে ভোট পড়েছে মারাঠাদের দিকে আর হরিয়ানায় জাঠেদের দিকে।

'কংগ্রেস দিল্লি কেন্দ্রিক'

'কংগ্রেস দিল্লি কেন্দ্রিক'

প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মার অভিযোগ কংগ্রেস দিল্লি কেন্দ্রিক হওয়ায়, একটা বিরাট বড় ফাঁক তৈরি হয়েছে। অন্যদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতারা নিজেদের রাজ্যেই প্রাসঙ্গিকতা হারিয়েছেন। কিন্তু দীপেন্দর সিং হুডার মতো অনেকেই খুব খেটেছেন। মহারাষ্ট্রে ক্ষমতা দেখিয়েছেন শারদ পাওয়ার।

ত্রিপুরায় বামেদের বিপক্ষে তিনি

ত্রিপুরায় বামেদের বিপক্ষে তিনি

দিল্লির কংগ্রেস নেতৃত্ব বামেদের প্রতি নরম। কিন্তু তিনি এই অবস্থানের বিপক্ষে। সাধারণ মানুষ বামেদের পরিবর্তন করেছিলেন। কিন্তু উপজাতিরা বিজেপির সামনে নতজানু হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+