আগামী বিহার বিধানসভা নির্বাচনে নীতিশেই ভরসা বিজেপির

গত মাসেই বিহার বন্যার পর থেকেই বিহারে জনতা দল ইউনাইটেড ও বিজেপির মধ্যে ফাটল ক্রমেই চওড়া হচ্ছিল।

গত মাসেই বিহার বন্যার পর থেকেই বিহারে জনতা দল ইউনাইটেড ও বিজেপির মধ্যে ফাটল ক্রমেই চওড়া হচ্ছিল। রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে আশঙ্কার মেঘ দানা বাঁধছিল তারপর থেকেই। এমনকি পাটনায় এবছরের দশেরা উৎসবেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে একই মঞ্চে দেখা যায়নি বিহারের বিজেপি নেতাদের। বদলে ওই অনুষ্ঠানেই কংগ্রেসের সঙ্গে নীতিশ কুমারের দহরমমহরম নজর এড়ায়নি অনেকেরই। প্রশ্ন উঠেছিল, তবে কি ২০২০-র বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে জেডিইউ ও বিজেপি জোটের রসায়ন মুছে যেতে চলেছে ?

আগামী বিহার বিধানসভা নির্বাচনে নীতিশেই ভরসা বিজেপির

বুধবার সমস্ত বিতর্কে জল ঢেলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনেও 'অটল' থাকছে জেডিইউ-বিজেপি জোট। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির এই বরিষ্ঠ নেতা বলেন ' এটা এখন জলের মতো পরিষ্কার যে, ২০২০-র বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোট বিহারে নীতিশজির নেতৃত্বেই জয়ের জন্য লড়াই করবে। '

এদিকে চলতি বছরেই বিহারে বন্যার মোকাবিলায় রাজ্যে প্রশাসনের পরিকাঠামোর অভাব সম্পর্কে প্রকাশ্যেই নীতিশ কুমারের সমালোচনা করতে দেখা গেছে একাধিক বিজেপি নেতাদের। তা নিয়ে কিছুদিন থেকে অস্বস্তিতে ছিলেন নীতিশ কুমার সহ জেডিইউ-র প্রথম সারির নেতারা। বুধবার এই নিয়ে সমস্ত বিতর্কের রাশ টেনে অমিত শাহ বলেন ' জোটে থাকা দুটি রাজনৈতিক দলের দ্বন্দ্ব হওয়াটা খুবই স্বাভাবিক এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণ ও লক্ষ্য স্থির করার ক্ষেত্রে তা অনেক সময়ই সুবিধাজনকও হয়। কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে রাজনৈতিক মতভেদ রাজনীতির ময়দানে আমাদের যৌথ লড়াইয়ে পথে যেন কোনও ছাপ না ফেলে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+