শিবসেনা, জেডিইউ-এর সাসপেন্স! রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশে 'সংখ্যা' নিয়ে নিশ্চিত বিজেপি

সোমবার লোকসভায় পাশের পর বুধবার রাজ্যসভায় পেশ হতে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। শিবসেনা ও জেডিইউ এখনও পর্যন্ত এই বিল নিয়ে সাসপেন্স বজায় রাখলেও বিজেপি রাজ্যসভায় এই বিল পাশ নিয়ে নিশ্চিত।

সোমবার লোকসভায় পাশের পর বুধবার রাজ্যসভায় পেশ হতে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। শিবসেনা ও জেডিইউ এখনও পর্যন্ত এই বিল নিয়ে সাসপেন্স বজায় রাখলেও বিজেপি রাজ্যসভায় এই বিল পাশ নিয়ে নিশ্চিত। প্রসঙ্গত লোকসভার মতো রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই।

শিবসেনা ও জেডিইউ-এর সাসপেন্স

শিবসেনা ও জেডিইউ-এর সাসপেন্স

এনডিএ-র প্রাক্তন সঙ্গী শিবসেনা, এখনও পর্যন্ত জানিয়ে রেখেছে, তাদের তোলা প্রশ্নের উত্তর না পেলে রাজ্যসভায় এই বিলকে তারা সমর্থন করবে না। শিবসেনা মনে করে জাতীয় স্বার্থেই তাদের প্রশ্নেক উত্তর পাওয়াটা জরুরি। এব্যাপারে পরিচ্ছন্নতা জরুরি বলেও মন্তব্য করেছেন শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যদিকে রাজ্যসভায় এই বিল সমর্থন নিয়ে জেডিইউ-এর মধ্যে বিভাজন তৈরি হয়েছে।

আত্মবিশ্বাসী বিজেপি

আত্মবিশ্বাসী বিজেপি

যদিও বিজেপির দাবি, শিবসেনা কিংবা জেডিইউ কারও কোনও বিরোধিতাই রাজ্যসভায় তাদের এই বিল পাশে বিরত করতে পারবে না। বিজেপির দাবি রাজ্যসভায় তারা অন্তত ১২৫ জনের সমর্থন পাবে। অন্যদিকে বিরোাধীদের দিকে সমর্থন থাকবে ১০৯ জনের।

এনডিএ-র বাইরে যেসব দল বিজেপিকে সমর্থন করবে বলে আশা

এনডিএ-র বাইরে যেসব দল বিজেপিকে সমর্থন করবে বলে আশা

বিজেপি দাবি করেছে, তামিলনাড়ুর এআইএডিএমকে, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, তেলেগু দেশম পার্টি এবং বিজু জনতা দল। এই চার দলই এনডিএ-র বাইরে রয়েছে।

সংখ্যাতাত্ত্বিক হিসেব

সংখ্যাতাত্ত্বিক হিসেব

২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমান সদস্য সংখ্যা ২৪০। ফলে ১২১ জন সাংসদের সমর্থন জরুরি। বিজেপির রয়েছে ৮৩ জন। এছাড়াও যারা বিজেপিকে সমর্থন করবে বলে দাবি, ১১ জন এআইএডিএমকে, ৭ জন বিজেডি, ২ জন ওয়াইএসআর কংগ্রেস, ২ টিডিপি, ১ জন অগম, ১ জন বিপিএফ, ১ জন এনপিএফ, ১ জন এসডিএফ, ৪ নির্দলীয় এবং ৩ জন মনোনীত সদস্য। এছাড়াও এনডিএ-তে থাকা ছয়জন জেডিইউ, ৩ জন অকালি দল এবং রিপাবলিকান পার্টি এবং লোকজনশক্তি পার্টির ১ জন করে সদস্য এই বিলের পক্ষে ভোট দেবেন বলে দাবি।

বিলের বিরোধিতায় যারা

বিলের বিরোধিতায় যারা

বিলের বিরোধিতায় রয়েছে, কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বামদল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আমআদমি পার্টি, জেডিএস। অনেকেই আবার বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+