ভার্চুয়াল জনসভার নামে চলছে টাকার খেলা, ১৫০ কোটি টাকা খরচের অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে

ভার্চুয়াল জনসভার নামে চলছে টাকার খেলা, ১৫০ কোটি টাকা খরচের অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে

এগিয়ে আসছে বিধানসভা ভোট। সময় নষ্ট না করে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। ৯ জুন রাজ্যে ভার্চুয়াল জনসভা করবেন অমিত শাহ। বিজেপির এই ভার্চুয়াল সভা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব অভিযোগ করেছেন ভার্চুয়াল সভার নামে টাকার খেলা চলছে। করোনার সংকটজনক পরিস্থিতিতে ভার্চুয়াল সভার জন্য ১৫০ কোটি টাকা খরচ করেছেন অমিত শাহরা।

ভার্চুয়াল সভা

ভার্চুয়াল সভা

এগিয়ে আসছে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, বিহার সহ একাধিক রাজ্যে এগিয়ে আসছে বিধানসভা ভোট। প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি। দুই রাজ্যেই ভার্চুয়াস জনসভা করছে বিজেপি। পশ্চিমবঙ্গে ৯ জুন অর্থাৎ আগামিকাল হবে জনসভা। অন্য দিকে বিহারে হয়ে গিয়েছে ভার্চুয়াল জনসভা।

চলছে টাকার খেলা

চলছে টাকার খেলা

ভার্চুয়াল জনসভার নামে চলছে টাকার খেলা। বিহারে একটি ভার্চুয়াল জনসভা করার জন্য ১৫০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। টাকা ছড়িয়ে বিরোধীদের দুর্বল করতে চাইছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তিনি।

৯ জুন বাংলায় জনসভা

৯ জুন বাংলায় জনসভা

৯ জুন বাংলায় ভার্চুয়াল জনসভা করবেন অমিত শাহ। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে সেই জনসভায় সামিল হবেন রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ১০ লাখ কর্মী সমর্থক অনলাইনে এই জনসভায় সামিল হবেন বলে দাবি করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে।

করোনা আবহে টাকা নয়ছয়

করোনা আবহে টাকা নয়ছয়

করোনা পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এরই মধ্যে ভার্চুয়াল জনসভার বামে বিজেপির বিপুল অর্থব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই সংকটপূর্ণ পরিস্থতিতে প্রচারের নামে এই বিপুল অর্থ খরচ কতটা যুক্তি সংগত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+