২০২৪-র ভোটের আগে গেরুয়া শিবিরে নয়া চমক, নতুন সাজে সাজতে চলেছেন বিজেপি কর্মীরা

২০২৪-র ভোটের আগে গেরুয়া শিবিরে নয়া চমক, নতুন সাজে সাজতে চলেছেন বিজেপি কর্মীরা

চার রাজ্যের সাফল্যের পর নতুন করে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। কর্মীদের চাঙ্গা করতে পোশাকেও পরিবর্তন আনছে গেরুয়া শিবির। সূত্রের খবর এবার থেকে বিজেপি কর্মীরা পরবেন গেরুয়া রঙের টুপি। যাকে একটা সময় নেহরু টুপি বলা হত। সেরকমই টুপি পরবে তারা। তবে রংটা হবে গেরুয়া। নতুন মোড়কে পুরনো জিনিস সামনে আনছে বিজেপি। সংসদীয় কমিটির বৈঠকে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সাংসদদেরই এই গেরুয়া রঙের টুপি পরে আসতে দেখা গিয়েছে।

নতুন সাজে সাজতে চলেছেন বিজেপি কর্মীরা

সূত্রের খবর বিেজপির প্রতীষ্ঠা দিবসে কর্মীদের জন্য এই গেরুয়া টুপি আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন তাঁরা। বিজেপি কর্মীদের আলাদা করে চিহ্নিত করার জন্যই এই টুপি আনতে চাইছেন মোদী শাহরা এমনই মনে করা হচ্ছে। চার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পর আহেমদাবাদে রোড শোয়ে সেই টুপি পরতে দেখা গিয়েছিল। পাকাপাকি ভাবে টুপিটা লঞ্চ করার আগে ডিজাইনটা নতুন করে পাকাপাকি করা হয়েছিল। সিল্কের কাপড়ে তৈরি করা হয়েছে নতুন টুপিটা। সরু পাইপিন রয়েছে গেরুয়া টুপিতে। তাতে প্লাস্টিকের একটা পদ্ম প্রতীক লাগানো রয়েছে। উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরেছিলেনএই ধরনের টুপি। সেটার আদলেই তৈরি করা হয়েছে টুপিটা।

নতুন সাজে সাজতে চলেছেন বিজেপি কর্মীরা

২০২৪-র বিধানসভা ভোটের আগে কোমর কষছে বিজেপি। নানা ভাবে দলের কর্মীদের চাঙ্গা করতে মরিয়া মোদী শাহরা। সেকারণেই পোশাকেও বদল আনার চিন্তা ভাবনা শুরু করেছে তারাষ পদ্ম প্রতিকটি মানুষের মনে গেঁথে ফেলতেই এই একাধিক পরিকল্পনা নিয়ে চলেছেন তাঁরা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে চার রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। বিশেষ করে উত্তর প্রদেশে বিজেপির বিপুল জয় ২০২৪-র লোকসভা ভোটে প্রভাব ফেলবে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে চার রাজ্যের ভোটের জয় উদযাপনে গুজরাতের আহমেদাবাদে মেগা শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনের বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশের মত গুজরাতেও এক প্রকার প্রেস্টিজ ফাইট হতে চলেছে বিজেপি। গুজরাতে ক্ষমতা ধরে রাখতে পারলেই ২০২৪-র ভোট সমীকরণে অনেকটাই এগিয়ে যাবেন মোদী-শাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+