গুজরাত বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন ও মোদীকে তুলোধোনা চিদাম্বরমের
টুইটারে ব্যঙ্গাত্মক সুরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন চিদাম্বরম। বলেছেন, গুজরাত সরকার সমস্ত ঘোষণা করার পরে হয়ত কমিশনের ঘুম ভাঙবে।
গুজরাতের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে গড়িমসির করায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

টুইটারে ব্যঙ্গাত্মক সুরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন চিদাম্বরম। বলেছেন, গুজরাত সরকার সমস্ত ঘোষণা করার পরে হয়ত কমিশনের ঘুম ভাঙবে। নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচার সারার শেষদিনে গুজরাত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন বলেও কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
EC has authorised PM to announce date of Gujarat elections at his last rally (and kindly keep EC informed).
— P. Chidambaram (@PChidambaram_IN) October 20, 2017
চিদাম্বরমের এই কটাক্ষের পর গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পাল্টা জানিয়েছেন, আসন্ন গুজরাত নির্বাচন নিয়ে কংগ্রেস ভয়ে রয়েছে। চিদাম্বরমও তার বাইরে নন। গুজরাত নির্বাচনে ভরাডুবির কথা ভেবেই কংগ্রেস শঙ্কিত বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি হিমাচলপ্রদেশের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গুজরাতের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি। সেই নিয়ে কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। যা দেখে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়ে নির্বাচনের দিন ঘোষণা বিজেপি আটকে দিয়েছে।












Click it and Unblock the Notifications