বিজেপির সংকট বাড়ছে ত্রিপুরায়! তিন মাস কাটতে না কাটতেই বিদ্রোহের আঁচ
ত্রিপুরায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ম্লান করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মাত্র দু-আসনের সংখ্যাগরিষ্ঠতা যে নিরাপদ নয়, তা ভালোই জানেন মানিক সাহার সরকার। আর তার আঁচ তিনি পেতে চলেছেন শপথ নেওয়ার তিনমাস কাটতে না কাটতেই।
বিজেপির নতুন সরকার গঠনের তিন মাসের মধ্যেই বিদ্রোহের আগুন ধিকিধিকি জ্বলতে শুরু করেছে। কর্নাটকে বিজেপির ভরাডুবি হতেই ত্রিপুরায় কাঁপতে শুরু করেছে সরকার। বিজেপিতে বেসুরোর সংখ্যা বাড়ছে। এমনকী বিদ্রোহী হয়ে উঠছেন প্রাক্চতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।

আরএসএস মনোভাবাপন্ন বিপ্লব দেবের বেসুরো মনোভাবে ক্ষুণ্ণ কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তাঁকে দিল্লি থেকে ফেরার পর পাল্টা তলব করা হয়েছে। মঙ্গলবার তিনি দিল্লি গিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন।
যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার প্রতি আস্থাজ্ঞাপন করেন। তিনি তাঁর কথায়, দলের বহিরাগত হস্তক্ষেপ হচ্ছে। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন বলে জানান। যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরও একটা মুখ খোলেননি, তিনি কেন বেসুরো বাজছেন, তা নিয়ে চিন্তা. বিজেপি।

বিপ্লব দেবের এভাবে বেসুরো কথাবার্তায় ত্রিপুরা বিজেপি ভয় পেয়েছে। বিজেপির ত্রিপুরা সরকার এবার অনেকটা নড়বড়ে। আগে দেখা গিয়েছে বিজেপি কম ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও তারা অচিরেই শক্তি বাড়িয়ে নিয়েছে। কিন্তু ত্রিপুরায় তারা পারেনি শক্তি বাড়াতে।
প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার টি্প্রামোথাকে বাগে আনতে পারেনি তারা। কংগ্রেস ও বিজেপির সঙ্গে টিপ্রামোথা বিরোধী বেঞ্চেই রয়েছে। ফলে ফলাফলটা বিজেপির পক্ষে মাত্র ৩৩-২৭। একটু এদিক-ওদিক হয়ে গেলেই বিপদ। সেখানে যদি সরকারের তিন মাস যেতে না যেতেই বিদ্রোহ দানা বাঁধে, তাহলে অশনি সংকেত তো মিলবেই!

বিজেপির হাইকম্যান্ডও বিষয়টির দিকে নজর দিয়েছে। তাই তড়িঘড়ি বিদ্রোহ দমনে তাঁরা তৈরি হয়েছে। তলব করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এখনও বিরোধীরা চুপচাপই রয়েছে। গঠনতান্ত্রিক বিরোধিতা করছে। তাঁরা নির্বাচিত সরকারকে ভাঙার দিকে যায়নি। কিন্তু শাসক দল বিজেপিতেই যদি দু-টি পক্ষ হয়ে যায়, তবে পোয়াবারো বিরোধীদের।
বিজেপি ২০২৪-এর নির্বাচনের আগে সতর্ক হয়েই বিষয়টিতে হস্তক্ষেপ করছে। নিজেরা সঙ্ঘবদ্ধ থাকতে চাইছে। তাই কোনোভাবেই আমল দিতে চাইছে না বিদ্রোহকে। বিদ্রোহ দমনে সিদ্ধহস্ত বিজেপির হাইকমান্ড চাইছেন না ত্রিপুরার রাজনীতি কোনোভাবে সরগরম হোক।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications