রাজস্থানে সংবিধান রক্ষা করতে এবার রাজ্যপালের সকাশে বিজেপি! উঠল গেহলটকে সরানোর দাবি
রাজ্যপালের কাছে কংগ্রেসের ধর্নার পাল্টা এবার বিজেপি বিধায়কদের দল গেল রাজভবনে। এদিন রাজস্থানের বিজেপি বিধায়করা রাজস্থানের রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক কাজের জন্য অপসারণ করার দাবি তোলে। এদিকে এদিন দুপুর বেলায় কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডেকে ফের রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন অশোক গেহলট।

রাজস্থানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল
রাজস্থানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল৷ এই অবস্থায় বিধানসভায় নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া কংগ্রেস৷ তবে তার জন্য প্রয়োজন অধিবেন ডাকা। অবশ্য সেই অধিবেশন ডাকতে নারাজ রাজ্যপাল কলরাজ মিশ্র। কিন্তু নাছোড়বান্দা অশোক পাইলটও ছাড়ার পাত্র নয়।

মোদীর দরবারে যাওয়ার হুমকি গেহলটের
পাশাপাশি এদিন অশোক হেগলট হুমকি দিয়ে বলেন যে রাজ্যপাল তাঁদের দাবি মেনে না নিলে প্রয়োজনে দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনের সামনে ধর্নায় বসবেন রাজস্থানের বিধায়করা। দরকারে প্রধআনমন্ত্রী মোদীর বাসভবনের সামনে প্রতিবাদ দেখানোরও হুমকি দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলট।

পাইলটকে তাড়াতে মরিয়া কংগ্রেস
সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। স্পিকারের সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো শুক্রবার সকালে শুনানি শুরু হয়। আর তাতে জয় হয় সচিনের।

পালইলটের বিরুদ্ধে গেহলটের চাল
আর এরপরই সচিনকে দল থেকে সরানোর লক্ষ্যে বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক গেহলট। কারণ সেখানে আস্থা ভোট হলে হুইপের নির্দেশে পাইলট পন্ধীদের অশোক গেহলটকেই ভোট দিতে হবে। আর তা না করলে বা ভাটোভুটি থেকে অনুপস্থিত থাকলে দলবিরোধী কাজের দায়ে তাঁদের বহিষ্কার করার ক্ষমতা থাকবে স্পিকারের হাতে।












Click it and Unblock the Notifications