রাত পোহালেই কর্নাটকে আস্থা ভোট! স্পিকারের 'বহিষ্কার' সিদ্ধান্তে অ্যাডভান্টেজ বিজেপির
বৃহস্পতিবার তিনজন বিধায়ককে বহিষ্কারের পর রবিবার আরও ১৪ বিধায়ককে বহিষ্কার করেছে কর্নাটকের স্পিকার। যদিও এই সিদ্ধান্তে আস্থা ভোটে অ্যাডভান্টেজ বিজেপি।
বৃহস্পতিবার তিনজন বিধায়ককে বহিষ্কারের পর রবিবার আরও ১৪ বিধায়ককে বহিষ্কার করেছে কর্নাটকের স্পিকার। যদিও এই সিদ্ধান্তে আস্থা ভোটে অ্যাডভান্টেজ বিজেপি। বিধায়ক বহিষ্কারের ঘটনায় বিধানসভায় কার্যকরী বিধায়ক সংখ্যাও কমে গিয়েছে।

আরও বিধায়ক বহিষ্কার
কর্নাটক বিধানসভার স্পিকার কেআর রমেশ বৃহস্পতিবার দুজন কংগ্রেস এবং একজন নির্দল বিধায়ককে বহিষ্কার করেছিলেন। তিনি রবিবার আরও ১৪ বিধায়ককে বহিষ্কার করেন। যাঁদের মধ্যে বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সংখ্যা ১১ এবং জেডিএস-এর তিনজন।

বিধায়ক সংখ্যা বিজেপির হাতের নাগালে
এদিনের এই বহিষ্কারে বিধায়ক সংখ্যা কার্যত বিজেপির হাতের নাগালে পৌঁছে গেল। এদিনের বহিষ্কারের পর কর্নাটক বিধানসভায় বিধায়ক সংখ্যা দাঁড়াল ২০৮-এ। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে দরকার ১০৫ জনের সমর্থন। যা বিজেপির একারই রয়েছে।

ইস্তফা দেবেন না স্পিকার
এদিন স্পিকার কেআর রমেশ জানিয়েছেন, তিনি ইস্তফা দেবেন না। যদিও নতুন স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁর কাজ চালিয়ে যাওয়ার কথা। স্পিকার জানিয়েছেন, তাঁর দায়িত্ব
তিনি পালন করে যাবেন।
সব বিদ্রোহী বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্তে সেই আসনগুলিতে এবার উপনির্বাচন জরুরি হয়ে পড়ছে। কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করে বলেছেন,
তিনি স্পিকারের ১৪ বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর জেডিএসও।
এর আগে ১৪ মাসের পুরনো কংগ্রেস জেডিএস সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। তারা ১০৫-৯৯ ভোটে জিতে যান। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই
অনাস্থায় কোনও বিদ্রোহী বিধায়কই অংশ নেননি।
এদিকে আস্থা ভোটের পাশাপাশি রাজ্যের অর্থ বিলও ৩১ জুলাইয়ের মধ্যে পাশ করাতে হবে। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, বেশ কয়েকজন জেডিএস বিধায়ক বিজেপিকে সমর্থন
করতে চান। যদিও জেডিএস-এর তরফে এই দাবিকে অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications