মধ্যপ্রদেশে পাওয়ারপ্লেতে ঝড়ের ইঙ্গিত, প্রেস্টিজের লড়াইতে প্রথম বলেই ছক্কা বিজেপির
মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা। ক্ষমতা ধরে রাখতে বিজেপির প্রয়োজন ৮টি আসন। কংগ্রেসের ২৭টি। শিবরাজ সিংয়ের সরকার থাকবে না কি ফিরবেন কমলনাথ? জ্যোতিরাদিত্যর মানরক্ষা কী হবে? তা আজ ঠিক হয়ে যাবে। এবং সে রাজ্যে প্রথম গণনা শুরু হতেই এগিয়ে গিয়েছে। সেখানে ২৮টি আসনের মধ্যে প্রথমেই ১৮টিতে এগিয়ে গিয়েছে বিজেপি।

১৮টি আসনে এগিয়ে বিজেপি
প্রাথমিক ভোট গণনার প্রবণাতে দেখা গিয়েছে যে বিজেপি ১৮টি আসনে এগিয়ে রয়েছে। অপর দিকে কংগ্রেস এগিয়ে ৮টি আসনে। বর্তমানে মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ১০৭। সংখ্যাগরিষ্ঠতা থেকে যা মাত্র ৯ দূরে। অর্থাৎ এই নির্বাচনে ২৮টি আসনের মধ্যে মাত্র ৯টি জিততে পারলেই শিবরাজের গদি আরও পোক্ত হয়ে যাবে। সেখানে কংগ্রেসকে প্রায় ফুল মার্কস পেয়ে পাস করতে হবে মসনদে ফিরতে হলে।

দলত্যাগের কারণে গদিচ্যুত হয় কংগ্রেস
মধ্যপ্রদেশের সরকার বদল ও দলত্যাগের কারণেই বড় সংখ্যক আসনে এবার উপনির্বাচন হয় সেই রাজ্যে। এই উপনির্বাচনের ফলাফলের উপরই নির্ভর করে থাকবে মধ্যপ্রদেশ সরাকারের স্থায়িত্ব। তাছাড়া কংগ্রেসও চাইছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে হারিয়ে ফের মসনদ দখল করতে। তবে প্রাথমিক ভাবে কংগ্রেসের সেই আশায় জল ঢেলেছে বিজেপি।

পূর্বাভাস কী বলছিল?
এর আগেও পূর্বাভাস বলেছিল যে মধ্যপ্রদেশে বিজেপি ১৬-১৮টি আসনে জিতবে। এর অর্থ শিবরাজ সিং চৌহানের সরকরা বেঁচে যাবে। এদিকে কংগ্রেসের ঝুলিতে আসবে ১০ থেকে ১২টি আসন। এই সংখ্যক আসন নিয়ে কংগ্রেসের পক্ষে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। তবে এখনও কংগ্রসকে ডবল ফিগারে যেতে দেখা যাচ্ছে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications