ভোটের রাজনীতি করতে ভারতীয় মুদ্রায় লক্ষী-গণেশের ছবির আবেদন, কেজরিওয়ালের তীব্র সমালোচনা বিজেপির

ভোটের রাজনীতি করতে ভারতীয় মুদ্রায় লক্ষী-গণেশের ছবির আবেদন, কেজরিওয়ালের তীব্র সমালোচনা বিজেপির

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় মুদ্রায় হিন্দু দেব দেবীর ছবি ছাপানোর আবেদন করেন প্রধানমন্ত্রীর কাছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস ও বিজেপি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এতদিন আপ হিন্দু দেব-দেবীদের অপমান করেছে। এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

অরবিন্দ কেজরিওয়ালের প্রধানমন্ত্রীর কাছে আবেদনের তীব্র প্রতিক্রিয়া দেখাল বিজেপি। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, অতীতে আপ নেতারা হিন্দু দেব-দেবীর অপমান করেছে। হিন্দু দেব-দেবীকে নিয়ে কটূ কথা বলেছে। এখন নোটে লক্ষী গণেশের ছবি ছাপাতে চাইছে। ভোট ব্যাঙ্ক বাড়াতেই এই ধরনের আবেদন কেজরিওয়াল করেছেন। মনোজ তিওয়ারি বলেন, তাঁদের দলের নেতারা হিন্দু দেব-দেবীকে গালাগালি করেছেন। আপের মন্ত্রীরা দেব-দেবী নিয়ে অনের খারাপ মন্তব্য করেছেন। এখনও তাঁরা দলে রয়েছেন।

কংগ্রেসের প্রতিক্রিয়া

কংগ্রেসের প্রতিক্রিয়া

কেজরিওয়ালের আবেদনের বিরোধিতা করে কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত কেজরিওয়ালের এই আবেদনকে ভোটের রাজনীতি বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেন, 'আপ বিজেপি ও আরএসএসের বি টিম। এরা শুধু ভোটের জন্য রাজনীতি করেন। ভোটের জন্য যে কোনও কিছু বলতে পারেন। কেজরিওয়াল যদি পাকিস্তানে যান, সেখানে বলেন, আমি পাকিস্তানি। আমাকে ভোট দিন।'

কেজরিওয়ালের বক্তব্য

কেজরিওয়ালের বক্তব্য

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'কেন্দ্রের কাছে আমার আবেদন, গান্ধীজির সঙ্গে ভারতীয় নোটে দেবী লক্ষী ও ভগবান গণেশের ছবি অন্তর্ভুক্ত করার জন্য। এতে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। পুনরুদ্ধার করার জন্য কোনও চেষ্টা করা হচ্ছে না। আমরা সবাই চাই ভারত একটা উন্নত দেশ হয়ে উঠুক। কিন্তু আমাদের অবস্থা তখনই উন্নত হবে, যদি আমাদের ওপর দেব-দেবীর কৃপা থাকে।'

গুজরাত নির্বাচন

গুজরাত নির্বাচন

চলতি বছরের শেষের দিকে গুজরাত নির্বাচন। গুজরাতে প্রধান বিরোধী দল বলে আপ দাবি করছে। গুজরাতে জোর কদমে প্রচার চালাচ্ছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদরা মনে করছেন, হিন্দু ভোটকে সামনে রেখেই কেজরিওয়াল এই ধরনের মন্তব্য করেছেন। গুজরাতে বেশ কয়েকবার কেজরিওয়াল জনসভা করেছেন। তিনি বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত দিল্লি মডেলকে সামনে রেখেই আপ গুজরাতে প্রচার চালাচ্ছে। আপের দাবি, গুজরাতের মানুষ বিজেপি ও কংগ্রেসের বিকল্প খুঁজছেন। বিজেপির ওপর গুজরাতের মানুষ বিতশ্রদ্ধ বলে দাবি করেছে আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+