এগিয়ে আসছে ভোট, 'শিখণ্ডী' চন্দন দস্য বীরাপ্পানের মেয়ে, তামিলনাড়ুতে কোন ছক কষছে বিজেপি

এগিয়ে আসছে ভোট, 'শিখণ্ডী' চন্দন দস্য বীরাপ্পানের মেয়ে, তামিলনাড়ুতে কোন ছক কষছে বিজেপি

রাজস্থানে শোরগোল ফেলে তলে তলে তামিলনাড়ুতে কাজ সারছে বিজেপি। সামনের বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেিপ শিবির। তামিলনাড়ুর বিজেপি যুব শাখার প্রধান নিযুক্ত করা হয়েছে চন্দন দস্যু বীরাপ্পানের মেয়ে বিদ্যা রানিকে। ইতিমধ্যেই তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

 বিজেপিতে বিদ্যারানি

বিজেপিতে বিদ্যারানি

তামিলনাড়ুর দুর্ধর্ষ দস্যু বীরাপ্পানের মেয়ে বিদ্যা রানি (২৯) গত ফেব্রুয়ারিতেই যোগ দিয়েেছন বিজেপিতে। দস্যুর মেয়ে হলেও বিদ্যা বিএ এলবি ডিগ্রির অদিকারী তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বিদ্যা রানিকে ফোন করে ডেকে বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। বিজেপির ফোন পেয়ে চমকে গিয়েছিলাম প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন বিদ্য রানি।

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

সম্প্রতি বিজেপির তামিলনাড়ু শাখার দায়িত্ব পাওয়ার পর বিদ্যা রানির সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন এল মুরুগান। সূত্রের খবর বিদ্যারানিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তিনি। সূত্রের খবর তামিলনাড়ুর বিধানসভা ভোেটর আগে বিদ্যা রানিকে হাতিয়ার করেই ঘুঁটি সাজাচ্ছ বিজেপি। এর মধ্যে অন্য এক রাজনীিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 চন্দনদস্যুর মেয়ে হিসেবে প্রজেক্ট করবে বিজেপি

চন্দনদস্যুর মেয়ে হিসেবে প্রজেক্ট করবে বিজেপি

চন্দন দস্যুর মেয়ে হিসেবে বিদ্যা রাণির প্রতি যে অবিচার হয়েছে সেটাকে হাতিয়ার করেই এগোতে চাইছে বিজেপি। দস্যুর মেকে সুস্থ স্বাভাবিক এবং সামাজে উন্নত স্থান দেওয়ার সুযোগ করে দিয়েছে বিজেপি। সেটাই দেখাতে চাইবে বিজেপি।

 ডিএমকে-এডিএমকের দখল মুক্ত

ডিএমকে-এডিএমকের দখল মুক্ত

দাক্ষিনাত্যে দাণত ফোটাতে যে বেগ পেতে হচ্ছে বিজেপিকে সেকথা বলার অপেক্ষা রাখে না। কর্নাটক দখলেও বেশ কসরত করতে হয়েছে বিজেপিকে। ডিএমকে এবং এডিমকে-র দখলে থাকা তামিলনাড়ুতে পাকা জায়গা করতে হলে একটি শক্তপোক্ট ভিত লাগবে তাতে কোনও সন্দেহ নেই। মানুষের আবেগগে হািতয়ার করেই এগোতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+