মহা চাপে বিজেপি, গুজরাতে প্রকাশ করা হয়নি কোনও নির্বাচনী ইস্তেহার
গুজরাত বিধানসভা নির্বাচনে বহুদিন পর বেশ চাপে শাসক দল বিজেপি। আর সেই চাপে কোনও নির্বাচনী ইস্তেহারই এবছর প্রকাশ করা হয়নি।
মুখে বলছে এক কথা, তবে মনে রয়েছে অন্য কিছু। প্রকাশ্যে হাসি মুখে চাপের কথা অস্বীকার করলেও গুজরাত বিধানসভা নির্বাচনে বহুদিন পর বেশ চাপে শাসক দল বিজেপি। আর সেই চাপে কোনও নির্বাচনী ইস্তেহারই এবছর প্রকাশ করা হয়নি।

যদিও বিজেপি বলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে গুজরাতবাসীর আস্থা রয়েছে এবং তিনি কী করতে চান তা রাজ্যের মানুষ ভালো করে জানে। তাই আলাদা করে নির্বাচনী ইস্তেহার প্রকাশের প্রয়োজন হয়নি।
২০১২ সালে গুজরাতে প্রথম দফার ভোট হয়েছিল ১৩ ডিসেম্বর। তার দশদিন আগে ৩ ডিসেম্বর গুজরাত সঙ্কল্প পত্র নামে ইস্তেহার প্রকাশ করেছিল। তবে এবছর ভোটের আর মাত্র চারদিন বাকী থাকলেও এখনও কোনও ইস্তেহার প্রকাশ করা হয়নি।
সোমবার কংগ্রেসের তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। তবে বিজেপি শাসক দল হয়েও এখনও তা প্রকাশ করতে পারল না। বিজেপি নেতারা তাই পাল্টা বলছেন, ইস্তেহার প্রকাশের চেয়ে গত ২২ বছরে রাজ্যে কীভাবে বিজেপি উন্নয়ন করেছে তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি ইউপিএ বা কংগ্রেস কীভাবে বারবার গুজরাতের উন্নয়নে বাধা তৈরি করেছে সেটাও ঢালাও প্রচার করা হচ্ছে।
পাশাপাশি বিজেপির রণনীতি অনুযায়ী আক্রমণের লক্ষ্য করা হয়েছে রাহুল গান্ধীকে। যেকোনও ইস্যুতে রাহুলকে বেছে বেছে আক্রমণ করাই বিজেপির রণনীতি। সেই নীতিতে ভর করে, রাজ্যবাসীর উপর ভরসা করে গুজরাত নির্বাচনে তরী তীরে ভিড়াতে মরিয়া বিজেপি।












Click it and Unblock the Notifications