লখিমপুর খেরি'র আট আসনেই বড় জয় বিজেপির! গড় আগলে রাখলেন মন্ত্রী অজয় মিশ্র

সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের একবার ক্ষমতায় যোগী আদিত্যনাথই। আর এই পূর্বাভাস আসার পর থেকেই রঙ বদলে গিয়েছে উত্তরপ্রদেশের। সর্বত্রই যোগীর নামে উঠছে জয়ধ্বনি। শুধু তাই নয়, রংয়ের উৎসবের আগেই হোলিতে মেতে উঠেছেন সে রাজ্যের বিজেপি ন

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় জয় বিজেপির। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের একবার ক্ষমতায় যোগী আদিত্যনাথই। আর এই পূর্বাভাস আসার পর থেকেই রঙ বদলে গিয়েছে উত্তরপ্রদেশের। সর্বত্রই যোগীর নামে উঠছে জয়ধ্বনি। শুধু তাই নয়, রংয়ের উৎসবের আগেই হোলিতে মেতে উঠেছেন সে রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা।

গড় আগলে রাখলেন মন্ত্রী অজয় মিশ্র

তবে এবার ভোটে বেশ কয়েকটি বিধানসভা আসন নিয়ে যথেষ্ট চাপ ছিল। এমনকি বিজেপির অন্দরেও যথেষ্ট চাপ ছিল। যার মধ্যে অন্যতম লক্ষীমপুর ক্ষেরীর মধ্যে থাকা আট বিধানসভা আসন।

আজ গোটা দেশের নজর ছিল উত্তরপ্রদেশের উপর! বিশেষ করে লক্ষীমপুর ক্ষেরী সহ বেশ কয়েকট আসনের উপর বিশেষ নজর ছিল। কিন্তু গণনার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে এই সমস্ত আসনে এগিয়ে যেতে শুরু করে বিজেপি। লখিমপুর খেরির সমস্ত বিধানসভা আসন-যেমন পলিয়া, নিঘাসন, গোলা গোরখনাথ, লখিমপুর, কস্তা, ধৌররহা, শ্রীনগর এবং মৌহম্মদী আসনে বিজেপি ব্যাপক ভোটে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। এই এলাকা এবার ভোটে জথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

বিতর্কিত কৃষক আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিল কৃষকরা। গোটা দেশেই আন্দোলন শুরু হয়। যার প্রভাব পড়েছিল লখিমপুরেও। সেই এলাকায় কৃষক আন্দোলন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রের গাড়ি দুর্ঘটনা ঘটে। আর তাঁর গাড়ির তলায় চাপা পড়ে আট জনের মৃত্যু হয়। আর এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যোগী আদিত্যনাথের ভূমিকা। এমকি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হওয়ার সত্ত্বেও মোদী অজয় মিশ্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াতে আরও পরিস্থিতি জটিল হয়।

এই ঘটনায় সুপ্রিম কোর্টে যোগী সরকারকে প্রশ্নের মুখেও পড়তে হয়। যদিও শেষমেশ আশিষ মিশ্রকে গ্রেফতার করা হয় এই ঘটনা। যদিও উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটের দিনেই জামিন পান আশিষ। যা নিয়ে ফের একবার লখিমপুর সংবাদ শিরোনামে চলে আসে।

এমনকি আশিষ মিশ্রের জামিন পরবর্তী ভোটগুলি পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। যদিও শেষ হাসি হাসলেন সেই যোগীই। এখানকার নির্বাচন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কাছেও বড় চ্যালেঞ্জ ছিল। গড় ধরে রাখতে পারছেন কিনা কেন্দ্রীয় মন্ত্রী সেদিকে নজর ছিল। কিন্তু ২০১৭ সালের পর ২০২২ সালেও লখিমপুরের সব আসনেই বিজেপির জয় জয়কার!

উল্লেখ্য, এখনও পর্যন্ত যা তথ্য তাতে উত্তরপ্রদেশে ২৭৪ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে ১২৮টি আসনে এগিয়ে রয়েছে অখিলেশের নেতৃত্বে তৈরি জোট। কয়েকটি আসনে এখনও ভোট গণনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+