জানেন বিজেপির 'অ্যাকাউন্টে' ঠিক কত টাকা আছে? বিস্তারিত তথ্য চমকে দেওয়ার মতো
বরাবরই ধনী দল হিসেবেই পরিচিত বিজেপি। দেশের সব রাজনৈতিক দলের কাছে যে পরিমান সম্পত্তি রয়েছে, তার মধ্যে সবথেকে সম্পত্তির অধিকারী বিজেপি। আর সেই তালিকায় বিজেপির পরই রয়েছে মায়াবতীর নেতত্বাধীন বহুজন সমাজ পার্টি।
বরাবরই ধনী দল হিসেবেই পরিচিত বিজেপি। দেশের সব রাজনৈতিক দলের কাছে যে পরিমান সম্পত্তি রয়েছে, তার মধ্যে সবথেকে সম্পত্তির অধিকারী বিজেপি। আর সেই তালিকায় বিজেপির পরই রয়েছে মায়াবতীর নেতত্বাধীন বহুজন সমাজ পার্টি।

সেই দলের সম্পত্তির পরিমাণ ৬৯৮ কোটি ৩৩ লক্ষ টাকা। আর বিজেপির হাতে রয়েছে ৪,৮৪৭.৭৮ কোটি টাকার সম্পত্তি। কার্যত বিপুল সম্পত্তির অধিকারী পৃথিবীর সর্ববৃহত এই দল।
কংগ্রেস সম্পত্তির দৌড়ে মায়াবতীরও পিছনে
কংগ্রেস সম্পত্তির দৌড়ে মায়াবতীর পিছনে রয়েছে। তাদের সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকা। দ্যা অ্যসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর তাতেই কোন দলেরকাছে কত সম্পত্তি রয়েছে এই সংক্রান্ত তথ্য সামনে এসেছে। এই সংস্থার তরফ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সাতটি জাতীয় দলের মোট সম্পত্তির সম্পত্তির পরিমান ৬,৯৮৮.৫৭ কোটি টাকা ও দেশের ৪৪ টি আঞ্চলিক দলের মোট সম্পত্তি রয়েছে ২,১২৯.৩৮ কোটি টাকা।
সর্বোচ্চ স্থানে রয়েছে বিজেপি
যে সাতটি জাতীয় দল রয়েছে, সেই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে বিজেপি। তার পর রয়েছে বিএসপি ও তৃতীয় কংগ্রেস। আঞ্চলিক দলগুলির তালিকায় সবার ওপরে থাকা ১০টি দলের মোট সম্পত্তি রয়েছে ২,০২৮.৭১৫ কোটি টাকা। ২০১৯-২০ আর্থিক বর্ষে দেখা গিয়েছে, আঞ্চলিক দলগুলির মধ্যে সর্বোচ্চ সম্পদ রয়েছে সমাজবাদী পার্টির কাছে।
তাদের সম্পদের পরিমাণ ৫৬৪.৪৭ কোটি টাকা। তারপর রয়েছে টিআরএস, যাদের হাতে আছে ৩০১.৪৭ কোটি টাকা। এআইএডিএমকের সম্পত্তি রয়েছে ২৬৭.৬১ কোটি টাকার।
এই যে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে, তার বেশির ভাগ অংশই রয়েছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হিসেবে। ১,৬৩৯.৫১ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে আঞ্চলিক দলগুলির।
স্থায়ী আমানতের পরিমাণ ৩,২৫৩ কোটি টাকা
স্থায়ী আমানতের হিসেব অনুসারে বিজেপির কাছে থাকা সেই স্থায়ী আমানতের পরিমাণ ৩,২৫৩ কোটি টাকা। আর বিএসপি-এর স্থায়ী আমানতের পরিমাণ ৬১৮.৮৬ কোটি টাকার। এ ছাড়া কংগ্রেসের স্থায়ী আমানতের পরিমাণ ২৪০.৯০ কোটি টাকা আঞ্চলিক দলগুলির মধ্যে শিবসেনার সম্পত্তির পরিমাণও উল্লেখযোগ্য।
শিব সেনার হাতে আছে?
শিব সেনার হাতে আছে ১৪৮.৪৬ কোটি টাকা। বিজেপি-র সম্পত্তির পরিমাণ ১১৮.৪২৫ কোটি টাকা। এছাড়া রিপোর্টে লায়বেলিটিস নিয়েও রিপোর্ট দিয়েছে সংস্থা। ২০১৯-২০ সালে আঞ্চলিক দলগুলির লায়েবেলিটিসের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪.৯৩ কোটি টাকা।
উল্লেখ্য প্রত্যেক বছরই এই সংক্রান্ত রিপোর্ট সামনে আসে। তাতে দেখা যায় কোন রাজনৈতিক দলের কাছে কত টাকা আছে। তবে গত কয়েক বছরে আমানত থাকার নিরিখে সবার উপরে মোদী-শাহের দলই রয়েছে।












Click it and Unblock the Notifications