সময় পেরিয়ে যাওয়ার পরও এখনও অডিট রিপোর্ট জমা দেয়নি বিজেপি, দাবি নির্বাচন কমিশনের
সময় পেরিয়ে যাওয়ার পরও এখনও অডিট রিপোর্ট জমা দেয়নি বিজেপি, দাবি নির্বাচন কমিশনের
রাজনৈতিক দলগুলির আয়, ব্যয় এবং আয়ের উৎস সহ অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর পেরিয়ে গিয়েছে। শুধুমাত্র তিনটি জাতীয় দল ছাড়া আর কোনও রাজনৈতিক দল অডিট রিপোর্ট পেশ করতে পারেনি। বহুজন সমাজ পার্টি (বিএসপি), অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জমা দিয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।
বিজেপি, কংগ্রেস ও সিপিআই এবং এনসিপির অডিট রিপোর্ট নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এর পাশাপাশি ৪৭টি আঞ্চলিক রাজনৈতিক দলগুলির মধ্যে ২২টি দল তাদের অডিট রিপোর্ট দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সিপিআই, ডিএমকে, আরজেডি এবং শিবসেনা সহ ৩০টি আঞ্চলিক দলের অডিট রিপোর্ট নেই। জানা গিয়েছে, তিনটে জাতীয় ও ২২টি আঞ্চলির রাজনৈতিক দলের মোট আয় ১,১৬৩.১৭ কোটি। তিনটে রাজনৈতিক দলের মোট আয় ৬৩০.৬৭ কোটি বা ৫৪.২২ শতাংশ। আঞ্চলিক দলগুলির মধ্যে ওড়িশার বিজু জনতা দল (বিজেডি)–এর মোট আয় ২৪৯.৩১ কোটি টাকা বা ২১.৪৩ শতাংশ। এরপরের স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের মোট আয় ১৯২.৬৫ কোটি টাকা বা ১৬.৫৬ শতাংশ। অন্যদিকে কে চন্দ্রশেখর রাও পরিচালিত তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিডিএস)–এর মোট উপার্জন ১৮৮.৭১ কোটি বা ১৬.২২ শতাংশ।

আয়ের উৎস
রাজনৈতিক দলগুলিকে স্বেচ্ছায় অনুদান দেয় এমন অনেক সংস্থাই রয়েছে। জানা গিয়েছে, ৭৬শতাংশ আয় আসে এ ধরনের স্বেচ্ছা অনুদানের মধ্য দিয়ে। নির্বাচনী বন্ড হিসাবে ৫০.৫৪ শতাংশ অনুদান নেওয়া হয়। তিনটি জাতীয় দলের মধ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ড হিসাবে অনুদান নিয়েছে ৯৭.২৮ কোটি টাকা। অন্যদিকে ২২টির মধ্যে পাঁচটি আঞ্চলিক দল নির্বাচনী বন্ড হিসাবে মোট ৪৯০.৫৯ কোটি টাকা অনুদান নিয়েছে। এগুলি ছাড়াও অনুদান, সদস্য পদের জন্য টাকা, সাবস্ক্রিপশন ফিজ, ইন্টারনেট থেকে আয় এবং এফডিআরএস থেকেও উপার্জন হয় রাজনৈতিক দলগুলির।

আয় বেড়েছে
অডিট পেশ করা ২৫টি দলের মধ্যে ১৭টি দল তাদের অডিট রিপোর্টে দেখিয়েছে যে ২০১৮ সালের আর্থিক বছর থেকে ২০১৯ সালের আর্থিক বছরে তাদের আয় বেড়েছে। এর মধ্যে ছ'টি দল তাদের আয় যে বেড়েছে এই সময়ের মধ্যে তা দেখিয়েছে। পাঞ্জাব ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি আয়কর জমা দেওয়ার রিপোর্ট পেশ করেনি নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২৩টি রাজনৈতিক দলের আয় ২০১৮ সালের আর্থিক বছরে ৩২৯.৪৬ কোটি থেকে বেড়ে ৮২৫.৬৮ কোটি হয়েছে এবং ২০১৯-এর আর্থিক বছরে ১,১৫৫.১৪ কোটি বেড়েছে।

দলগুলির ব্যয়
অডিট রিপোর্টে ২২টি আঞ্চলিক দল তাদের ব্যয়ের কথা প্রকাশ করেছে। তাদের ২০১৯ সালের আর্থিক বছরে ৪৪২.৭৩ কোটি টাকা ব্যয় হয়েছে। তিনটে দল তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করেছে। ওয়াইএসআর-কংগ্রেস, সিপিআই এবং সমাজবাদী পার্টির এ বছর সবচেয়ে বেশি ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। ওয়াইএসআর-কংগ্রেসের ৮৭.৬৮৪ কোটি, সিপিআইয়ের ৭৬.১৫০ কোটি এবং এসপির ৫০.৯২ কোটি টাকা ব্যয় হয়েছে।












Click it and Unblock the Notifications