রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পাননি! সাত কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা

রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। সেই পরিস্থিতিতে সাত কেন্দ্রীয় মন্ত্রীকে মনোনয়ন দেয়নি বিজেপি। ফলে তাঁদেরকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বিজেপি কিংবা নরেন্দ্র মোদী তাঁদেরকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চান, সেই প্রশ্নও উঠছে।

বিজেপি রাজ্যসভায় যাঁদেরকে মনোনয়ন দেয়নি তাঁদের মধ্যে রয়েছেন, গুজরাত থেকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মধ্যপ্রদেশ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কর্নাটক থেকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এছাড়াও তালিকায় রয়েছেন, রাজস্থান থেকে পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব, গুজরাত থেকে মৎস্যমন্ত্রী পারশোত্তম রুপালা, মহারাষ্ট্র থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগমন্ত্রী নারায়ণ রানে এবং বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। সূত্রের খবর, এই সাতজনই বিভিন্ন রাজ্য থেকে লোকসভায় প্রার্থী হতে পারেন।

BJP

সূত্রের আরও খবর, ধর্মেন্দ্র প্রধান নিজের রাজ্য ওড়িশার সম্বলপুর বা ঢেকঙ্কানল থেকে প্রার্থী হতে পারেন। ভূপেন্দর যাদব রাজস্থানের আলোয়ার বা মহেন্দ্রগড় থেকে প্রার্থী হতে পারেন। রাজীব চন্দ্রশেখর বেঙ্গালুরুর চারটি আসনের একটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

মনসুখ মান্ডভিয়া গুজরাতের ভাবনগর বা সুরাত থেকে, পারশোত্তম রুপালা রাজকোট থেকে, ভি মুরলিধরণ কেরল থেকে প্রার্থী হতে পারেন। যদিও কেরলে এখনও পর্যন্ত বিজেপি উল্লেখযোগ্য তেমন কোনও উপস্থিতি নেই।

উল্লেখ করা যেতে পারে বিজেপি এবারের রাজ্যসভা নির্বাচনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ওড়িশা থেকে এবং মৎস্য প্রতিমন্ত্রী এল মুরুগানকে মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করেছে। বিজেপির মধ্যে এবার ব্যতিক্রমী সভাপতি জেপি নাড্ডা। হিমাচল প্রদেশ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে গুজরাতে। অন্যদিকে মহারাষ্ট্র থেকে দিন দুয়েক আগে বিজেপিতে যোগ দেওয়া অশোক চবনকে প্রার্থী করা হয়েছে রাজ্যসভায়।

সব মিলিয়ে বিজেপির ২৮ জন বিদায়ী রাজ্যসভার সাংসদের মধ্যে মাত্র চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি ২৪ জনকে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এপ্রিলে শূন্য হতে যাওয়া ৫৬ টি আসনের মধ্যে ২৮ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তালিকায় নতুন মুখের ওপরে জোর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+