বিজেপি আদবানীকে অপমান করেছে : শিব সেনা

যেভাবে বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীকে হুমকি দিয়ে গান্ধীনগর থেকে দাঁড় করানো হল, শিবসেনার মুখপত্র সামনা-এ দলের প্রধান উদ্ধভ ঠাকরে তার কড়া সমালোচনা করেন।
উদ্ধভ ঠাকরে বলেন, মোদী যুগের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু তার মানে এই নয়, যে দলের প্রবীন নেতা লালকৃষ্ণ আদবানীর যুগ শেষ হয়ে গিয়েছে। এখনও আদবানী দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদবানীকে তাঁর ইচ্ছাবিরুদ্ধভাবে গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করানোর বিজেপির সিদ্ধান্ত সম্পর্কে শিবসেনা সুপ্রিমোর দাবি, কেন বিজেপির এই বরিষ্ঠ নেতা নিজের কেন্দ্র বেছে নিতে পারবেন না? আদবানীজির উপর দলের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তাঁকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মোদী যুগ শুরু হয়ে গিয়েছে মানেই আদবানী যুগের ইতি হয়েছে তা ভাবা ভুল : উদ্ধভ ঠাকরে
আদবানীর নাম বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই থাকা উচিত ছিল। যে মানুষটি বিজেপির স্বর্ণযুগ থেকে রয়েছে তার কন্দ্রের সিদ্ধান্ত কেন শেষ মুহূর্থ পর্যন্ত ঝুলিয়ে রাখা হল সে বিষয়েও প্রশ্ন করেন উদ্ধভ।
উদ্ধভ ঠাকরের অভিযোগ, মোদীকে তুলে ধরতে বরিষ্ঠ নেতাদের কোণঠাসা করছে বিজেপি। যে যার কেন্দ্র বেছে নিচ্ছেন। মোদী যাতে নিরাপদ কেন্দ্র বারাণসী থেকে লড়তে পারে তার জন্য মুরলী মনোহর যোশীকে কানপুর থেকে দাঁড়াতে বলা হল। গাজিয়াবাদের তুলনায় লখনউ নিরাপদ কেন্দ্র বলে রাজনাথ সিং সেই কেন্দ্র বেছে নিলেন নিজের জন্য। নভজ্যোৎ সিং সিধুকে সরিয়ে অরুণ জেটলি অমৃতসর থেকে দাঁড়াচ্ছেন। তাহলে আদবানীর ক্ষেত্রে তা হল না কেন?
উদ্ধভ এও বলেন, বিজেপি মনে করছে যে আদবানীকে জোর করে গান্ধীনগর থেকে প্রার্থী করে বাজিমাত করেছে। এটা অত্যন্ত ছোট বিষয়। তবে মানুষের সঙ্গে আদবানীর সংযোগ কমেছে ধরে নেওয়াটা ভুল। বিজেপি জানে না বা বুঝতে পারছে না এই ছোট ছোট বিষয়গুলিই নির্বাচনে বড় অঘটন ঘটাতে পারে। বিজেপির এখন থেকেই সতর্ক হওয়া উচিত।












Click it and Unblock the Notifications