পঞ্জাবে জোট নিয়ে কৌশলী বার্তা! অমরিন্দর সিং দেশপ্রেমিক, বললেন দায়িত্ব প্রাপ্ত বিজেপি নেতা

পঞ্জাবের (punjab) আসন্ন বিধানসভা নির্বাচনে (assembly election) আসন ভাগাভাগিতে সাড়া দিল বিজেপি (bjp)। মঙ্গলবারই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) নিজের নতুন দল করার কথা ঘোষণা করেছিলেন।

পঞ্জাবের (punjab) আসন্ন বিধানসভা নির্বাচনে (assembly election) আসন ভাগাভাগিতে সাড়া দিল বিজেপি (bjp)। মঙ্গলবারই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) নিজের নতুন দল করার কথা ঘোষণা করেছিলেন। আর বুধবার বিজেপির তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়।

পঞ্জাব নিয়ে বিজেপির অবস্থান

পঞ্জাব নিয়ে বিজেপির অবস্থান

দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলের পঞ্জাবে তা এখনও তারা ক্ষমতার স্বাদ পায়নি। দীর্ঘদিন ধরেই তারা পঞ্জাবের অকালি দলের সহযোগী হিসেবেই ছিল। কিন্তু কৃষি আইন নিয়ে বিতর্কে এনডিএ শিবির ত্যাগ করে অকালি দল। এরপর থেকেই বিজেপি সেখানে সহযোগী দলের খোঁজে রয়েছে। পঞ্জাবের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে দলের সাধারণ সম্পাদক এবং পঞ্জাবের দায়িত্ব প্রাপ্ত নেতা দুষ্মন্ত গৌতম বলেছেন, এখনও ওই রাজ্য জোট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি গেরুয়া শিবির। তবে তাদের অ্যাজেন্ডায় জাতীয়তাবাদ এবং জাতীয় স্বার্থই আগে রয়েছে। এর ওপর ভিত্তি করে যারাই বিজেপির সঙ্গে জোট গড়তে চায়, তাদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন দুষ্মন্ত গৌতম।

জাতীয় সুরক্ষা ইস্যুতে অমরিন্দরের প্রশংসা

জাতীয় সুরক্ষা ইস্যুতে অমরিন্দরের প্রশংসা

জাতীয় সুরক্ষা ইস্যুতে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর অবস্থানকে বিজেপির তরফে প্রশংসা করা হয়েছে। বিজেপি বলেছে, তিনি একজন সেনানী ছিলেন। তিনি দেশের প্রতি হুমকির কথা জানেন। আবার সেখান থেকে দেশকে কীভাবে রক্ষা করতে হবে, তাও তিনি জানেন। অমরিন্দর সিংকে দেশপ্রেমিক বলেও বর্ণনা করেছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম। যখনই জাতীয় সুরক্ষা কিংবা সীমান্ত সুরক্ষার বিষয় উঠে এসেছে, তখনই বিজেপি অমরিন্দর সিং-এর অবস্থান উৎসাহিত করেছে বলেও জানিয়েছেন তিনি।

কৃষকদের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি

কৃষকদের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি

মঙ্গলবার পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তাঁর আসন সমঝোতার রাস্তা খোলা রয়েছে। শর্তসাপেক্ষে কৃষকদের স্বার্থেই তাদের ইস্যুর সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের ইস্যু নিয়ে অমরিন্দর সিং-এর শর্ত প্রসঙ্গে দুষ্মন্ত গৌতম বলেছেন, তাঁর দল এব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি কৃষকদের ভালর জন্যই তারা কাজ করেছেন বলে জানিয়েছেন। সময় আসলে দুপক্ষ আলোচনায় বসে কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা করবে বলেও জানান তিনি।

অমরিন্দর সিং দল তৈরির পরেই সিদ্ধান্ত

অমরিন্দর সিং দল তৈরির পরেই সিদ্ধান্ত

বিজেপির তরফে পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা বলেছেন, পঞ্জাব নিয়ে এখনও কিছু চূড়ান্ত করেনি বিজেপি। অমরিন্দর সিং-এর সঙ্গে জোট নিয়েও কোনও কথা হয়নি। আগে তিনি দলগঠন করুন, এরপর তার মতামত জানান। তারপরেই পঞ্জাবের জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+