দেশের মাদ্রাসাগুলিতে চালু করা হোক মিডডে মিল! সীতারমনের কাছে একের পর এক প্রস্তাব বিজেপির
সামনেই সাধারণ বাজেট। কিন্তু এরই মধ্যে বিজেপির তরফ থেকে একটা অস্বাভাবিক প্রস্তাব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে।
সামনেই সাধারণ বাজেট। কিন্তু এরই মধ্যে বিজেপির তরফ থেকে একটা অস্বাভাবিক প্রস্তাব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে। বলা হয়েছে, দেশের মাদ্রাসাগুলির জন্য বাজেটে মিড-ডে মিলের সংস্থান রাখতে। বিজেপি সদর দফতরে সীতারমন তিনঘন্টা বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। তবে বৈঠকে কোনও প্রস্তাবেই মন্ত্রী বিরোধিতা করেননি বলে জানা গিয়েছে।

মাদ্রাসায় মিড-ডে মিল
সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে মাদ্রাসাগুলিতে মিড-ডে মিল চালু করার প্রস্তাব দেওয়া হয়েচে অর্থমন্ত্রী নির্মলা সীথারমনের কাছে। অর্থমন্ত্রীর সঙ্গে সংখ্যালঘু মোর্চার সদস্যরা ছাড়াও বৈঠকে হাজির মহিলা মোর্চা এবং কিষাণ মোর্চার সদস্যরা। তবে মাদ্রাসাগুলি সরকারের কাছ থেকে সাহায্য নেমে কিনা তা রাজ্য থেকে রাজ্যে সিদ্ধান্ত ভিন্ন হতে পারেই বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। কেননা সরকার ছাড়াও বহু মাদ্রাসা চালিত হয় বেসরকারি উদ্যোগে।

প্রাথমিকে উপস্থিতি বাড়াতে চালু হয়েছিল মিডডে মিল
প্রাথমিকে মিডডে মিল চালু করা হয়েছিল সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে। প্রতিদিন সারা দেশে ১১.৫ লক্ষ স্কুলে ১০.২ কোটি ছাত্রছাত্রী মিডডে মিল খেয়ে থাকে।

সব মাদ্রাসাকে অনুমোদনের দাবি
বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে দাবি করা হয়েছে, দেশব্যাপী সব অঅনুমোদিত মাদ্রাসাগুলিকে অনুমোদন দিতে হবে এবং সেগুলিতে মিডডে মিল চালু করতে হবে। গতবছরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের মাদ্রাসাগুলির আধুনিকিকরণের কথা।

যুব মোর্চার প্রস্তাব
বিজেপি সূত্রের খবর, যুব মোর্চার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে ফ্রি কোচিং-এর ব্যবস্থা করার জন্য।
সামাজিক ন্যাবিচার মন্ত্রকের তরফে ইউপিএসসি, এসএসসি এবং আরআরবি পরীক্ষার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নির্খরচায় ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়।












Click it and Unblock the Notifications