চরমে রাজনৈতিক অস্থিরতা, আস্থা ভোটের দাবিতে কর্নাটক বিধানসভায় হট্টগোল বিজেপির
আস্থাভোটের দাবিতে তুমুল হট্টগোল কর্নাটক বিধানসভায়। স্পিকারের কাছে আস্থাভোটের দাবি জানিয়েছে বিজেপি।
আস্থাভোটের দাবিতে তুমুল হট্টগোল কর্নাটক বিধানসভায়। স্পিকারের কাছে আস্থাভোটের দাবি জানিয়েছে বিজেপি। গতকালই বিজেপি নেতা এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কুমারস্বামীর পদত্যাগ দাবি করেছিলেন। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হয় আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করুন কুমারস্বামী নয়, পদত্যাগ করুন।

যদিও কুমারস্বামী আগেই বলেছিলেন তিনি আস্থাভোটের জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু সোমবারের যে পরিস্থিতি তাতে সংকট আরও বেড়েছে বই কমেনি। কংগ্রেসের যে বিদ্রোহী বিধায়ক এমটিবি নাগরাজ আশা জাগিয়েছিলেন, সেটাও অন্ধকারে। কারণ গতকালই পদত্যাগ পত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে আবার বিদ্রোহী বিধায়কদের কাছে ফরে গিয়েছেন তিনি। বরফ যে গলার নয় সেকথা বুঝতে পারছেন কংগ্রেসও। বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ এনেও বিদ্রোহী বিধায়কদের মধ্যে ভাঙন ধরাতে পারছে না কংগ্রেস।
এই পরিস্থিতিতে সোমবার যে কর্নাটক বিধানসভা উত্তাল হবে তা আগে থেকেই জানা ছিল। ইতিমধ্যেই বিধানসভার পথে রওনা হয়েছেন বিদ্রোহী কংগ্রেস বিধায়করা। এবার স্পিকার কী করেন সেটাই দেখার। তারণ তিনিই একমাত্র আস্থাভোটের প্রস্তাব পাস করানোর ক্ষমতা রাখেন। যদিও এখনও ১৬ জন বিদ্রোহী বিধায়কের পদত্যাগ পত্র গ্রহন করেননি স্পিকার। এই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদ্রোহী বিধায়করা। তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications