বিজেপি বেড়েই চলেছে, সদস্য সংখ্যার বিচারে আকাশ ছোঁয়ার লক্ষ্যে মোদী-শাহরা

আগে ছিল ১১ কোটি সদস্য। এক লাফে তা বেড়ে হল ১৮ কোটি। অর্থাৎ লোকসভা ভোটে জিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পর সদস্যতা অভিযানে নেমে এক লহমায় সাত কোটি সদস্য সংখ্যা বাড়াল বিজেপি।

আগে ছিল ১১ কোটি সদস্য। এক লাফে তা বেড়ে হল ১৮ কোটি। অর্থাৎ লোকসভা ভোটে জিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পর সদস্যতা অভিযানে নেমে এক লহমায় সাত কোটি সদস্য সংখ্যা বাড়াল বিজেপি। এই সংখ্যা শুধু চমকপ্রদই নয়, এটা সর্বকালীন রেকর্ডও। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা দেশজুড়ে গেরুয়া হাওয়ার কথা জানিয়েছেন।

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫০ শতাংশ বৃদ্ধি

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫০ শতাংশ বৃদ্ধি

বিজেপির এই সফল সদস্যতা অভিযান প্রসঙ্গে জেপি নাড্ডা বলেন, দল যখন এই অভিযান শুরু করেছিল তখন ২০ শতাংশ নতুন সদস্য করা বা সদস্যপদ বাড়িয়ে তোলা লক্ষ্যমাত্রা নমিয়ে নামা হয়েছিল। কিন্তু সেই সংখ্যাকে তলানিতে ফেলে আমরা আরও ৫০ শতাংশ সদস্য বাড়িয়েছি।

সদস্যপদ সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি

সদস্যপদ সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি

বিজেপির কার্যনির্বাহী সভাপতি বলেন, বিজেপির সদস্যতা অভিযান চলছে। সাত কোটি নতুন সদস্যের তথ্য সংগ্রহের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এটি শেষ হলে দলের মোট সদস্যপদ সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি। এই সংখ্যা একটি নতুন রেকর্ড। নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে করে নাড্ডা এ কথা জানান।

বিশ্বের ৮টি দেশের জনসংখ্যা বিজেপির থেকে বেশি

বিশ্বের ৮টি দেশের জনসংখ্যা বিজেপির থেকে বেশি

নাড্ডা বলেন, বিশ্বে মাত্র ৮টি দেশ রয়েছে, যা আমাদের দলের সদস্যদের চেয়ে বেশি জনসংখ্যার। এই তথ্য গর্বিত করে পার্টিকে। শুধু সারা দেশজুড়েই নয়, বাংলায় এতদিন যে বিজেপি ব্রাত্য ছিল, সেখানেও হু-হু করে বাড়ছে সদস্য। ইতিমধ্যেই ৮০ লক্ষ সদস্য হয়ে গিয়েছে। অথচ টার্গেট ছিল মাত্র ১০ লক্ষ নতুন সদস্য করা।

২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সদস্যতা অভিযান

২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সদস্যতা অভিযান

২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সদস্যতা অভিযান। তখন সদস্যপদ সংখ্যা ১১ কোটিতে পৌঁছেছিল বিজেপির। এবার মাত্র চার বছরের মধ্যে বিজেপি সদস্য বাড়ল দেড়গুন। এই বিপুল বৃদ্ধি আমরা আশা করিনি। নাড্ডা জানান, আমাদের টার্গেট ছিল ২ কোটি ২০ লক্ষ। কারণ আমাদের গঠনতন্ত্র অনুসারে প্রতিবার ২০ শতাংশ নতুন সদস্য করতে হয়। তার জায়গায় তিনগুণ সদস্য হয়েছে।

কোন লাইনে কত নতুন সদস্য

বিজেপির পক্ষে দাবি, অনলাইনে সদস্য হয়েছেন পাঁচ কোটি ৮১ লক্ষ ৩৪ হাজার ২৪২ জন। অফলাইনে সদস্য হয়েছেন ৬২ লক্ষ ৩৪ হাজার ৯৬৭ জন। সার্ভার কমজোর থাকায় মিসড কলকে ডিজিটালি ক্যাপচার করা যায়নি। সেইগুলি ডিজিটালি ক্যাপচার করা হলে সংখ্যাটা সাত কোটি দাঁড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+