কর্নাটক নিয়ে কি বিজেপির আবারও বড় পরিকল্পনা? ইঙ্গিত শীর্ষ নেতার মন্তব্যে
কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, সিদ্দারামাইয়া ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। আর রাজ্য সভাপতি শিবকুমার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন। আসন সংখ্যার নিরিখে সরকার গঠনে আপাতত কংগ্রেসের কোনও অসুবিধা না হলেও, পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে। উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে।
উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের মন্তব্যে তীব্র জল্পনাও তৈরি হয়েছে। নিজের অফিসিয়াল টুইটারে টুইট করে তিনি বলেছেন, যখন হাইকমান্ড দুর্বল, তখন সময় অর্ধেক। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।

কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার একটা সময় উপ মুখ্যমন্ত্রী পদ নেবেন না, তাঁকে মুখ্যমন্ত্রী করতে হবে এই দাবিতে অনড় থাকায় বুধবার সারা দিন বৈঠকের পর বৈঠকে ব্যস্ত ছিল কংগ্রেস হাইকমান্ড। সনিয়া গান্ধীকে ভিডিও কনফারেন্সে নিয়ে বৈঠক করেন মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালারা।
শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেষ্টা সফল হয়। তারপর এদিন সকালে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার বৃহস্পতিবার সকালে দলের সভাপতির সৎঙ্গে দেখা করেন। তারপরেই কংগ্রেসের তরফে কর্নাটকে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে বলা গয় ২০ মে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা।
উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালে প্রথমে বিজেপির আসন সংখ্যা ছিল ১০৪। কিন্তু কংগ্রেস ও জেডিএস ভোট পরবর্তী জোট প্রথমে সরকার গঠন করে। পরে সেই সরকারে ভাঙন ধরায় বিজেপি। ১৬ বিধায়কের পদত্যাগের পরে ফের নির্বাচন হলে বিজেপি ১২ আসনে জয়লাভ করে। তবে বিজেপি তার মধ্যে কর্নাটকের শাসন ক্ষমতায় চলে এসেছে।

এবার কংগ্রেস নিজের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোলেও, কেশব প্রসাদ মৌর্যের মন্তব্যের পরে কর্নাটক নিয়ে জল্পনা তীব্র হয়েছে। তাহলে কি বিজেপি শুরু থেকেই কর্নাটক অপারেশন লোটাস নিয়ে চিন্তভাবনা শুরু করে দিয়েছে, সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।
প্রসঙ্গত ২০২৩-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্নাটক বিধানসভায় ২২৪ টি আসনের মধ্যে ১৩৫ টি আসন দখল করেছে। বিজেপির আসন সংখ্যা কংগ্রেসের অর্ধেকেরও কম। সেই পরিস্থিতি বিজেপি বাঁকা পথে ক্ষমতা দখল করতে কতদূর এগোতে পারে এখন সেটাই দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications