মধ্যপ্রদেশ, কেরল এবং সিকিমে নতুন রাজ্য সভাপতি নিয়োগ বিজেপির
শনিবার মধ্যপ্রদেশ, সিকিম ও কেরালায় নতুন বিজেপি প্রধান জগৎ প্রকাশ নাড্ডা নতুন রাজ্য প্রধান নিযুক্ত করেছেন। একই সাথে বিষ্ণু দত্ত শর্মা মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

রাকেশ সিংকের জায়গায় এই নতুন দায়িত্ব পেয়েছেন বিষ্ণু দত্ত শর্মা। মধ্যপ্রদেশ ছাড়াও কেরালা ও সিকিমে নতুন রাজ্য প্রধান নিযুক্ত করা হয়েছে। কে সুরেন্দ্রনকে কেরালা বিজেপির নতুন সভাপতি পদে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে সিকিম বিজেপির পক্ষে ডাল বাহাদুর চৌহান বিজেপি নেতৃত্বের শীর্ষস্থানীয় পদ পেয়েছেন বলে খবর।
এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পান্না-খাজুরাহো আসনে জিতেছিলেন বিষ্ণু দত্ত শর্মা। এদিকে আরএসএসের সাথে তাঁর একটি দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি আরএসএসের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।
সূত্রের খবর, দিল্লি বিধানসভা নির্বাচনে আপের কাছে বড়সড় পরাজয়ের মুখে পড়ে এবার সংগঠন গোছাতে নড়েচড়ে বসেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই একাধিক রাজ্যে এই রদবদল। যদিও ২০১৫ সালে বিধানসভা নির্বাচনের থেকে দিল্লিতে ভাল ফলাফল করেছে বিজেপি। গত তিন দশকের মধ্যে এই বিধানসভা নির্বাচনে দিল্লিতে সর্বাধিক ভোট পেয়েছে বিজেপি। ২০১৫ সালে রাজধানীতে বিজেপির ভোটের পরিমাণ ছিল যেখানে ৩২. ১৯ শতাংশ। সেখানে এই বছরের নির্বাচনে বিজেপির খাতায় এসেছে ৩৮.৫১ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications