দাগীদের ওয়াশিং মেশিনে সাফ করে দলে নেয় বিজেপি, খোলামেলা কেন্দ্রীয় মন্ত্রী
বিজেপি ওয়াশিং মেশিন রয়েছে। যা দলে নেওয়ার আগে দাগীদের সাফ করে দেয়। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাতিল।
বিজেপি ওয়াশিং মেশিন রয়েছে। যা দলে নেওয়ার আগে দাগীদের সাফ করে দেয়। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাতিল। ২০১৯-এ লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন দল থেকে বহু নেতাই বিজেপিতে যাচ্ছেন। বিরোধীদের অভিযোগ এর মধ্যে অনেক দাগী কিংবা দুর্নীতিতে অভিযুক্ত নেতাও রয়েছেন। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন।

নিজের শহর মহারাষ্ট্রের জালনায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, বিজেপির ওয়াশিং মেশিন রয়েছে। দলের কাউকে নেওয়ার আগে দাগীদের মেশিনে ধুয়ে নেওয়া হয়। এপ্রসঙ্গে তিনি বলেন, গুজরাতের নিরমা পাউডার তাদের রয়েছে।
Union Minister Raosaheb Danve Patil in Jalna, Maharashtra: BJP has a washing machine. Before taking anyone in the party, we wash them in the machine. We have the Nirma powder of Gujarat. (28.08.19) pic.twitter.com/WwGHvhEhbu
— ANI (@ANI) August 28, 2019
এর আগে বিজেপি নেতা একনাথ খাদসে অন্যদল থেকে নিজের দলে বলবদল প্রসঙ্গে দলকে সতর্ক করেছিলেন। গর্ব করে তিনি বলেছিলেন ও পার্টি উইথ অ্য ডিফারেন্স। তিনি বলেছিলেন গেরুয়া পার্টির এই কাজ করা উচিত নয়, না হলে তা দলের ইমেজের ক্ষতি করবে।












Click it and Unblock the Notifications