Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সবরিমালায় আত্মহত্যা আয়াপ্পা ভক্তের, বিজেপির কেরল বনধে স্তব্ধ ভগবানের আপন দেশ

সরবিমালায় যে ঘটনা চলছে তার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক লর্ড আয়াপ্পা ভক্ত। তার প্রতিবাদে এদিন শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কেরলে বনধ ডেকেছে বিজেপি।

সরবিমালায় যে ঘটনা চলছে তার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক লর্ড আয়াপ্পা ভক্ত। তার প্রতিবাদে এদিন শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কেরলে বনধ ডেকেছে বিজেপি। তবে জরুরি পরিবহণ ও সবরিমালা পূণ্যার্থীদের ছাড় রয়েছে বলে জানানো হয়েছে।

বিজেপির কেরল বনধে স্তব্ধ ভগবানের আপন দেশ

বৃহস্পতিবার ভোর রাতে বেণুগোপাল নায়ার (৫৫) নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সেখানেই খানিক দূরে কেরলের এলডিএফ সরকারের বিরুদ্ধে সবরিমালায় প্রবেশের বাধানিষেধের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করেছিল। অদূরেই বিজেপির শিবিরে সরবিমালা ইস্যুতে বিজেপিকে নেতৃত্ব দেওয়া সিকে পদ্মনাভন অনশন করছিলেন। সেই অনশন মঞ্চের কাছেই ঘটনাটি ঘটে। উপস্থিত জনতা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। তবে ততক্ষণে বেণুগোপালের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

সেই ঘটনার প্রতিবাদে হরতাল চলছে। এদিন সকালে ৬টা থেকে ১২ ঘণ্টার হরতালে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা স্থগিত রয়েছে। পরে তার দিনক্ষণ জানানো হবে।

বিজেপি জানিয়েছে, বেণুগোপাল তাদের দলের সদস্য ছিল না। তবে কেরলের পিনারাই বিজয়নের সরকার এত বড় ঘটনাকে দেখেও না দেখার ভান করছে। যা নিয়ে প্রতিবাদে বিজেপি পথে নেমেছে বলে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+