BJP Govt on UCC: বিল আনা হলে লোকসভা ও রাজ্যসভার সংখ্যাটা কোন দিকে?
সামনেই সংসদের বর্ষাকালীন অধিবেশন। সেই অধিবেশনে কেন্দ্রীয় সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল (ইউনিফর্ম সিভিল কোড বিল) আনার প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে হিসেব মতো বিলটি লোকসভায় বিনা বাধায় পাশ হয়ে গেলেও, রাজ্যসভায় পাশ করাতে সরকারকে (BJP Govt on UCC) কসরত করতে হবে।
লোকসভায় বিজেপির নিজেদের আসন সংখ্যা ৩০০-র ওপরে। আর এনডিএ অংশীদারদের ধরলে সংখ্যাটা ৩৫০ ছাড়িয়ে যায়। ফলে লোকসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করাতে সরকারের কোনও রকমের অসুবিধা হওয়চার কথা নয়। লোকসভায় ভোটাভুটিতে সংখ্যাটা বিজেপির পক্ষেই রয়েছে।

অন্যদিকে রাজ্যসভার চিত্রটা অন্য রকমের। রাজ্যসভায় ২৪৫ টি আসনের মধ্যে আটটি আসন বর্তমানে খালি রয়েছে। সংখ্যাটা বর্তমানে ২৩৭। বর্তমান শক্তির ভিত্তিতে এই বিল পাশ করাতে ১১৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে। বিজেপির এক সাংসদ সম্প্রতি প্রয়াত হওয়ায় দলের আসন সংখ্যা রাজ্যসভায় ৯১। বিজেপি শরিকদের যুক্ত করলে তা ১০৮-এ পৌঁছে যায়।
এই পরিস্থিতিতে রাজ্যসভায় এই বিল (BJP Govt on UCC) পাশ করাতে গেলে বিজেপির আরও ১১ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এই সময় বলে রাখা ভাল আম আদমি পার্টি এই অভিন্ন দেওয়ানি বিধি সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যসভায় তাদের সংখ্যাটা ১০। শিবসেনা উদ্ধর গোষ্ঠীও ইউসিসি নিয়ে সরকারকে সমর্থন করছে।
রাজ্যসভায় যদি আপ ও শিবসেনা ইউটিবি সরকারের পক্ষে ভোট দেয় তাহলে এই বিল পাশ করাতে বিজেপির আর কোনও অসুবিধা হওয়ার কথাই নয়। এর পরেই এই মুহূর্তে বিজেপির সঙ্গে যাদের সম্পর্ক ভাল তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং ওড়িশার বিজেডি।

যদি কোনও কারণে আপ অভিন্ন দেওয়ানি বিধি (BJP Govt on UCC) নিয়ে সরকারকে সমর্থনের রাস্তা থেকে সরেও আসে, তাহলে উল্লিখিত দুই দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস এখন বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও, উভয়ের নয়জনকে সাংসদ রয়েছে রাজ্যসভায়। সঙ্গে এনসিপি নিয়েছে মধ্যপন্থার অবস্থান।
২৪ জুলাই রাজ্যসভার ১০ আসনে নির্বাচন রয়েছে। একটি আসনে উপনির্বাচন রয়েছে। তবে এর ফলাফলে তেমন কোনও প্রভাব পড়বে না। কেননা এর মধ্যে তৃণমূলের দখলে ছিল পাঁচটি এবং উপনির্বাচনের আসনটিও তৃণমূলের দখলে ছিল। নির্বাচনে বড় কোনও অঘটন না হলে, ছটি আসন যাবে তৃণমূলের দখলে।
অন্যদিকে বিজেপি পাঁচ আসন জয় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে কংগ্রেসের আসন একটি কমবে। সেক্ষেত্রে সরকার যদি অভিন্ন দেওয়ানি বিধি বিল আনে, তা রাজ্যসভায় পাশ করাতে সরকার (BJP Govt on UCC) এবং রাজনৈতিক দলগুলি কী অবস্থান নেয় এখন সেটাই দেখার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications