পি চিদাম্বরমের আর্থিক দুর্নীতির তদন্তে ছিলেন, প্রাক্তন ED কর্তা রাজেশ্বর সিং-কে টিকিট দিল BJP
পি চিদাম্বরমের আর্থিক দুর্নীতির তদন্তে ছিলেন, প্রাক্তন ED কর্তা রাজেশ্বর সিং-কে টিকিট দিল BJP
নির্বাচনের দিন যত সামনে আছে উত্তরপ্রদেশ ভোট যেন ততই নতুন উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে৷ একাধিক নেতার এ দল থেকে ও দল যাওয়া তো ছিলই৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম সচিব রাজেশ্বর সিং-কে লখনউ থেকে প্রার্থী করে নতুন করে আলোচনার সুযোগ দিল বিজেপি৷

কোন আসনে প্রার্থী রাজেশ্বর?
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম পরিচালক রাজেশ্বর সিং বিজেপির টিকিটে সরোজিনী নগর আসন থেকে উত্তর প্রদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ অন্তত বিজেপির সদ্য প্রকাশিত আরও একটি প্রার্থী তালিকা সেটাই স্পষ্ট করল৷ কিছুদিন কেন্দ্রীয় সরকারের চাকরি (ED-র) স্বেচ্ছা অবসর প্রকল্পের (ভিআরএস) অধীনে সংস্থা থেকে অবসর নিয়েছেন রাজেশ্বর সিং। সরোজিনী নগর আসন, যা মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী স্বাতী সিং এবং তার স্বামী দয়াশঙ্কর সিং-এর নজরে ছিল! এখানে বিজেপি প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার রাজেশ্বর সিংকে প্রার্থী করেছে।

কী বলছেন কার্তি চিদাম্বরম?
রাজেশ্বরের বিজেপি প্রার্থী হওয়ার খবরে টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন কার্তি চিদাম্বরম। তিনি বিজেপি এবং ইডিকে কটাক্ষ করে লিখেছেন, 'বিজেপিতে যোগ দেওয়ার জন্য ইডি থেকে ভিআরএস নেওয়া আদপে সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা থেকে মূল সংস্থায় চলে যাওয়ার মতো।' রাজেশ্বর সিং এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির মামলায় কার্তি চিদাম্বরম এবং তার বাবা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছিলেন। এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির মামলা ছাড়াও, রাজেশ্বর সিং তদন্তকারী দলের অংশ ছিলেন যারা ২০০৯ সাল থেকে ইউপিএ সরকারের সঙ্গে সম্পর্কিত প্রতিটি দুর্নীতির মামলা তদন্ত করে।

২-জি স্পেকট্রাম দুর্নীতির তদন্তেও ছিলেন রাজেশ্বর!
যার মধ্যে রয়েছে ২জি স্পেকট্রাম মামলা, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি এবং কয়লা খনি কেলেঙ্কারি। এই প্রতিটি মামলায়, কংগ্রেস বা তার মিত্রদের শীর্ষ নেতারা মূল অভিযুক্ত রয়েছে। তবে কার্তি খোঁচা দিলেও রাজেশ্বর সিংকে বিজেপি যোগ ও প্রার্থী হওয়ার জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। বিজেপির লোকসভা সাংসদ নিশিকান্ত দুবে তাদেরই একজন৷ নিশিকান্ত দুবেকে উত্তর দিয়ে রাজেশ্বর সিং বলেছেন, 'অনেক ধন্যবাদ ভাই। আপনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আপনার আশীর্বাদ সবসময় আমার জন্য শক্তির উৎস হয়েছে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications