Lok Sabha Election: ভোট চলাকালীন বড় চমক! কাসভকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া আইনজীবী এবার বিজেপি প্রার্থী

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন চলাকালীনই বড় চমক মোদী-শাহের! প্রার্থী হলেন উজ্জ্বল দেওরাও নিকম। যিনি মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলা সহ একাধিক মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেছেন। এবার নিকমকে ভোটের ময়দানে নামাল বিজেপি। মহারাষ্ট্রের উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে কার্যত মাস্টারস্ট্রোক বিজেপির।

উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্রটি বিজেপির অন্যতম শক্তঘাঁটি। পুনম মহাজন ২০১৪ সাল থেকে সংসদ হয়েছিলেন। এমনকি শেষ লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালেও পুনমকে প্রার্থী করে বিজেপি। বিপুল ভোটে জয়ও পেয়েছিলেন। কিন্তু এবার উত্তর-মধ্য মুম্বই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কাজে প্রার্থী করা হবে তা নিয়ে জোর চর্চা চলছিল।

Lok Sabha Election 2024

বিদায়ী সাংসদ পুনমকে টিকিট দেওয়া নাও হতে পারে চর্চা চলছিল। সত্যি হল সেই জল্পনাই। উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) নতুন মুখ দিল বিজেপি। কংগ্রেস এই আসনে বর্ষা গায়কওয়াড়কে টিকিট দিয়েছে।

আইনজীবী মহলে উজ্জ্বল দেওরাও নিকমের যথেষ্ট নাম রয়েছে। অনেকেই বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলা যেভাবে তিনি বোঝেন সে ভাবে অনেকেই বোঝেন না। ২৬/১১ মুম্বই হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ঘটনায় মুম্বই পুলিশের হাতে ধরা পড়ে জঙ্গি আজমল কাসভ। সেই মামলায় সরকারি আইনজীবী হিসাবে সওয়াল জবাবে অংশ নিয়েছিলেন উজ্জ্বল দেওরাও নিকম। দীর্ঘদিন ধরে মুম্বই হামলার শুনানি চলে। গোটা দেশের নজর ছিল এই মামলায়।

তীক্ষ সওয়াল-জবাব গোটা দেশের নজরে পড়ে যান উজ্জ্বল দেওরাও নিকম। শুধু তাই নয়, কাসভকে ফাঁসিতে চড়ানোর নেপথ্যে সরকারি এই আইনজীবীর অবদান কম ছিল না। শুধু কাসভই নয়, এখনও পর্যন্ত নিকমের জোরদার সওয়াল জবাবে ৬০০ এরও বেশ অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এমনকি ৩৭ জনের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।

এখানেই শেষ নয়, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ, গুলশান কুমার হত্যা মামলা এবং প্রমোদ মহাজন হত্যা মামলার সন্দেহভাজনদের বিচারে সাহায্য করেছিলেন এই আইনজীবী। এবার সেই উজ্জ্বল দেওরাও নিকমকে প্রার্থী করে সবাইকে চমকে দিল বিজেপি।

বলে রাখা প্রয়োজন, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বার্তায় জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি লোকসভা নির্বাচনের জন্য মুম্বই উত্তর মধ্য আসন থেকে উজ্জ্বল নিকমের নাম অনুমোদন করেছে। অন্যদিকে পিয়ুষ গোয়েল নিকমকে প্রার্থী করা গর্বের বলে মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+