বাবুল সুপ্রিয়, নিমু ভৌমিক লোকসভায় লড়বেন বিজেপি টিকিটে

বিজেপি নেতা অন্তত কুমার প্রার্থীদের নাম ঘোষণা করে জানান, সব আসনেই যোগ্য প্রার্থীদের টিকিট দিয়েছে দল। পশ্চিমবঙ্গে রায়গঞ্জ আসন থেকে দাঁড়াচ্ছেন অভিনেতা নিমু ভৌমিক। গায়ক বাবুল সুপ্রিম লড়বেন আসানসোল থেকে। দলের বর্তমান রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র লড়বেন হুগলী আসনে। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় লড়বেন বীরভূম আসনে। এর আগের দফায় অভিনেতা জর্জ বেকার, জাদুকর পি সি সরকারকে টিকিট দিয়েছে বিজেপি।
পশ্চিমবঙ্গের ১৭টি আসন ছাড়াও কেরলের ৩টি, ওড়িশার ৫টি, ত্রিপুরার ২টি, কর্নাটকের ২০টি এবং অসমের ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কর্নাটকে শিমোগা থেকে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া লড়বেন বেঙ্গালুরু উত্তর আসন থেকে। অন্তত কুমার নিজে লড়বেন বেঙ্গালুরু দক্ষিণ আসন থেকে।
পশ্চিমবঙ্গের ১৭টি আসনে প্রার্থীদের নাম
১. রায়গঞ্জ - নিমু ভৌমিক
২. বহরমপুর - সুশান্তরঞ্জন পাল
৩. বনগাঁ - কে ডি বিশ্বাস
৪. বারাকপুর - আর কে হান্ডা
৫. বসিরহাট - শমীক ভট্টাচার্য
৬. হুগলী - চন্দন মিত্র
৭. আরামবাগ - মধুসূদন বাগ
৮. তমলুক - বাদশাহ আলম
৯. ঘাটাল - মহম্মদ আলম
১০. ঝাড়গ্রাম - বিকাশ মুদি
১১. মেদিনীপুর - প্রভাকর তিওয়ারি
১২. বিষ্ণুপুর - জয়ন্ত মণ্ডল
১৩. বর্ধমান পূর্ব - সন্তোষ রায়
১৪. বর্ধমান দুর্গাপুর - দেবশ্রী চৌধুরী
১৫. আসানসোল - বাবুল সুপ্রিয়
১৬. বোলপুর - কামিনীমোহন সরকার
১৭. বীরভূম - জয় বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications