বিজেপি গড় রক্ষায় কেজরিওয়ালকে ঢাল করতে চাইছে, কংগ্রেসের সঙ্গে বিভাজনের অঙ্ক সমীক্ষায়

বিজেপি গড় রক্ষায় কেজরিওয়ালকে ঢাল করতে চাইছে, কংগ্রেসের সঙ্গে বিভাজনের অঙ্ক সমীক্ষায়

গড় রক্ষাই বিজেপির লক্ষ্য। তাই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে বিকল্প ভাবনা চিন্তা রয়েছে মোদী-শাহের। বিজেপির এই অঙ্কে কংগ্রেসের অভিযোগ আবার একবার সত্য বলে প্রমাণিত হতে চলেছে। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় রাজ্যে এবার অগ্নিপরীক্ষার মুখে পড়ে বিজেপি অরবিন্দ কেজরিওয়াল নিয়ে স্টান্স বদল করছে। বিজেপি চাইছে কেজরিওয়ালকে জায়গা দিতে।

ভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই কৌশল বদল

ভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই কৌশল বদল

২০২২-এর আসন্ন ডিসেম্বরেই গুজরাতে বসবে বিধানসভা নির্বাচনের আসর। এই ভোটে বিজেপি সরকার ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে শুরু হয়েছে তরজা। এরই মধ্যে অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে। সেখানে স্পষ্ট বিজেপি বনাম কংগ্রেসের লড়াইয়ে কী-ফ্যাক্টর হয়ে উঠছে আম আদমি পার্টি বা আপ। তাই তাঁদের নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে বিজেপিকে।

প্রতিকূলতা কাটাতে অরবিন্দ কেজরিওয়ালকে ঢাল করছে

প্রতিকূলতা কাটাতে অরবিন্দ কেজরিওয়ালকে ঢাল করছে

দিল্লির পর পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে সরকার গড়ছে আপ। এবার মোদী-রাজ্যের দিকে নজর দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যদিও মোদী-রাজ্যে প্রধানত লড়াই হবে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। তবু আম আদমি পার্টি এখানে কী-রোল প্লে করতে পারে। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। তাই প্রতিকূলতা কাটাতে অরবিন্দ কেজরিওয়ালকে ঢাল করতে চাইছে।

কেজরিওয়ালকে নিয়ে পৃথক ভাবনা শাসক দল বিজেপির

কেজরিওয়ালকে নিয়ে পৃথক ভাবনা শাসক দল বিজেপির

গুজরাতে এবারও দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস। সেখানে অরবিন্দ কেজরিওয়াল পা রাখতেই তাঁর পার্টিকে নিয়ে পৃথক ভাবনা-চিন্তা করছে শাসক দল বিজেপি। কংগ্রেস এতদিন অভিযোগ করে এসছে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলিতে কাজে লাগিয়ে বিজদেপি ভোটচ বিভাজনের খেলা খেলছে। তাঁদেরকে দিয়ে কংগ্রেসি ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে ফায়দা লুটছে। সম্প্রতি গোয়া, উত্তরাখণ্ডে দেখা গিয়েছে সেই চিত্র। এবার গুজরাতেও সেই একই খেলা।

আম আদমি পার্টি রাজ্যে পা রাখলে সুবিধা বিজেপিরই

আম আদমি পার্টি রাজ্যে পা রাখলে সুবিধা বিজেপিরই

আর কংগ্রেসের এই অভিযোগকে আরও সত্য করে তুলেছে বিজেপির সাম্প্রতিক ভাবনা। বিজেপি ধরেই নিয়েছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কী করেন, তার উপর অনেকটাই নির্ভর করবে গুজরাতের ভাগ্য। কেজরিওয়ালের পার্টি এবার ফারাক তৈরি করে দিতে পারে গুজরাতে। বিজেপি ও কংগ্রেসের মধ্যে নির্ণায়ক ভূমিকা নিতে পারে আপ। এই অবস্থায় বিজেপি বিশ্বাস করতে শুরু করেছে, আম আদমি পার্টি রাজ্যে পা রাখলে সুবিধা হবে তাঁদেরই।

ভোট বিভাজনের রাস্তায় হেঁটে ফায়দা তোলার টার্গেট

ভোট বিভাজনের রাস্তায় হেঁটে ফায়দা তোলার টার্গেট

বিজেপি মনে করছে, আম আদমি পার্টি বা আপ কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসাবে। তাতে বিজেপির জয়ের পথ প্রশস্ত হবে। মাশুল গুণতে হবে কংগ্রেসকে। তাই অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে এলে তাঁকে খুল্লামখুল্লা আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মানুষের দৃষ্টি তাঁর দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে। এভাবে ভোট বিভাজনের রাস্তায় হেঁটে ফায়দা তোলাই তাঁদের আপাত লক্ষ্য।

বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া যখন কঠিন

বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া যখন কঠিন

গুজরাত নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে সিঁদুরে মেঘ দেখতে পারছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। ১৮২ আসনবিশিষ্ট গুজরাতে চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতিতে বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে যাবে। রাজ্যের একটি বেসরকারি সংস্থা ও বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে, এবার ভোটে বিজেপি গতবারের তুলনায় ৯ থেকে ১০টি আসন কম পেতে পারে। উল্টোদিকে কংগ্রেসের আসন সংখ্যা বাড়তে পারে ৪-৫টি। আর আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন।

কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসাতে নয়া কৌশল রচনা

কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসাতে নয়া কৌশল রচনা

এই সমীক্ষা রিপোর্টে স্পষ্ট এবার বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে আরও কাঠখড় পোড়াতে হবে। ২০১৭ সালের নির্বাচনেও অনেক কাঠখড় পুড়িয়ে সংখ্য গরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। গতবার ৯৯টি আসনে জিতে ক্ষমতায় আসে বিজেপি। কংগ্রেস পায় ৭৭টি আসন। বাকি ৬টি আসন ভাগ করে নেয় নির্দল, বিএসপি ও এনসিপি। কঠিন পরিস্থিতিতে বিজেপি কংগ্রেসের বাধা টপকে ২০১৭ সালে সরকার টিকিটে রাখতে সক্ষম হয়। কিন্তু এবার আরও কঠিন হতে চলেছে লড়াই। এবার আসরে নেমেছে আম আদমি পার্টি। আম আদমি পার্টিই ফারাক তৈরি করতে পারে বিজেপি ও কংগ্রেসের মধ্যে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপিও সেইমতো অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে নিয়ে পরিকল্পনা তৈরি করছে। কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে নয়া কৌশলে মাত দিতে তাইছে ২০২২-এর বিধানসভা নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+