দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০ : জেডিইউ ও এলজেপিকে আসন ছাড়ার সিদ্ধান্ত বিজেপির

আসন্ন দিল্লি বিধআনসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউকে ২টি ও রামবিলাস পাসওয়ানের এলজেপিকে ১টি আসন ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করল বিজেপি। কেন্দ্রে জেডিইউ ও এলজিপি এনডিএ-র শরিক হলেও দুই দলই জানিয়েছিল আসন্ন দিল্লি নির্বাচনে তারা একা লড়বে এবং সবকটি আসনে তারা প্রার্থী দেবে। এতে ভোট কাটাকাটির সম্ভাবনা দেখা দেওয়ায় জোটসঙ্গীদের এবার সঙ্গে নিতে উদ্যোগ নিল পদ্ম শিবির।

বিজেপির প্রধান মনোজ তিওয়ারি ঘোষণা

বিজেপির প্রধান মনোজ তিওয়ারি ঘোষণা

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি এই আসন ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। এই ঘোষণার পর জেডিইউর মুখপাত্র কেসি ত্যাগী বিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে এলজেপি থেকে দিল্লি নির্বাচনের দায়িত্বে থাকা কালী পান্ডে জানান, বিজেপির এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছুই জানেন না। ইতিমধ্যেই এলজেপি দিল্লি নির্বাচনের জন্যে ১৫টি আসনের জন্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

জেডিইউ-কে ২টি, এলজেপি-কে ১টি আসন ছাড়া

জেডিইউ-কে ২টি, এলজেপি-কে ১টি আসন ছাড়া

বিজেপি সূত্রে খবর, জেডিইউ দিল্লির সঙ্গম বিহার ও বুরারি আসন দুটি থেকে লড়বে। অন্য দিকে পাসওয়ানের এলজেপির জন্যে ছাড়া হয়েছে সীমাপুরি আসনটি। প্রসঙ্গত, সিএএ বিরোধী বিক্ষোভে জেরবার দিল্লিতে দুই জোট সঙ্গীকে তুষ্ট রাখাই এই আসন ছেড়ে দেওয়ার পিছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে। কারণ এই দুই দলই সংসদে বিজেপির আনা সিএএ-কে সমর্থন জানিয়েছিল। তবে এরপর থেকে এনআরসি নিয়ে বিজেপির উল্টো পথে হাঁটতে শুরু করে।

জেডিইউ-র জাতীয় দল হওয়ার ইচ্ছা

জেডিইউ-র জাতীয় দল হওয়ার ইচ্ছা

এর আগে জেডিইউ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে বিজেপির সঙ্গে তাদের শরিকি সমপর্ক শুধু মাত্র জাতীয় স্তরে থাকবে। রাজ্যস্তরের সব নির্বাচন জেডিইউ একা লড়বে বলে জানিয়ে দিয়েছিল। সেই মতোই ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে ২৫টি আসনে প্রার্থী দিয়েছিল জেডিইউ। তারপর তারা ঘোষণা করেছিল যে দিল্লি ও জম্মু-কাশ্মীর নির্বাচনেও দল একা লড়বে। ২০২০ সালের মধ্যে জাতীয় দল হিসাবে মান্যতা পেতে মরিয়া হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল জেডিইউ।

৬৭টি আসনে প্রার্থী দেয় বিজেপি

৬৭টি আসনে প্রার্থী দেয় বিজেপি

এর আগে ১৭ জানুয়ারি দিল্লির ৭০টি আসনের মধ্যে ৫৭টি আসনের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সোমবার রাতে আরও ১০টি আসনে প্রার্থী দেয় বিজেপি। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। তার পর ১১ তারিখ হবে ফল প্রকাশ। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১৪ জানুয়ারি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি।

শিরোমণির সঙ্গে বিচ্ছেদ বিজেপির

শিরোমণির সঙ্গে বিচ্ছেদ বিজেপির

এদিকে শিরোমণি অকালি দল বা এসএডি সোমবার ঘোষণা করেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। তাই তারা দিল্লির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এসএডি এবং বিজেপির দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়ল দিল্লিতে। তবে বিজেপি এখনও ভাবছে কটি আসন ছাড়া যায় শিরোমণি আকালি দলকে। এবং কোন কোন আসন ছাড়া যায় তা নিয়েও আলোচনা চলছে। এসএডি-র সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বিজেপির এক প্রবীণ নেতা জানান আলোচনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+