সংসদে ২ তৃণমূল সাংসদের শপথে হল না জয় শ্রীরাম স্লোগান! জল্পনা রাজনৈতিক মহলে
সংসদে দুই তৃণমূল নেতার শপথে বিজেপির তরফে দেওয়া হল না জয় শ্রীরাম স্লোগান। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
সংসদে দুই তৃণমূল কংগ্রেস নেতার শপথে বিজেপির তরফে দেওয়া হল না জয় শ্রীরাম স্লোগান। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই দুই সাংসদ হলেন, কাঁথি থেকে নির্বাচিত সাংসদ শিশির অধিকারী এভং তমলুক থেকে নির্বাচিত সাংসদ দিব্যেন্দু অধিকারী। বিজেপির দাবি পুরোটাই হয়েছে পরিকল্পনা মাফিক।

দিলীপ ঘোষের দাবি
প্রকাশিত খবর অনুযায়ী, দিলীপ ঘোষ বলেছেন, এই দুই সাংসদের শপথের সময় জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার সিদ্ধান্ত তাঁর মাথা থেকে বেরিয়েছে। তিনি বলেছেন প্রবীণ মানুষ শিশির অধিকারী। জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাঁকে কষ্ট দিতে চাননি তাঁরা। আর দিব্যেন্দু অধিকারীর ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি বলেছেন, কয়েকদিন পরেই দিব্যেন্দু তাদের দলে আসবেন।

শিশির অধিকারীর দাবি
কাঁথির সংসদ শিশির অধিকারী দিলীপ ঘোষের দাবি অস্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি শপথ নিয়ে যাওয়ার আগে বিজেপি সাংসদদের হুঁশিয়ারি দিয়েছিলেন, জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার জন্য। হলে তিনি পাল্টা চিৎকার করবেন। তাই বিজেপি সাংসদরা চুপ করে ছিলেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী এমনটাই বলেছেন শিশির অধিকারী।

দিব্যেন্দু অধিকারীর দাবি
তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেছে, কেন তার শপথে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়নি, তা বিজেপি নেতারাই বলতে পারবেন। আর দিলীপ ঘোষের দাবি( বিজেপিতে যোগ দেবেন দিব্যেন্দু) সম্পর্কে তমলুকের সাংসদ বলেছেন, দিবা স্বপ্ন দেখছেন বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications