সবরিমালার হাত ধরে দক্ষিণে বাড়ছে বিজেপির জনপ্রিয়তা, বলছে সমীক্ষা

কিছুমাস আগে পর্যন্ত কেরল রাজনীতিতে অপ্রাসঙ্গিক বিজেপি সবরিমালা ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নেমে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

কিছুমাস আগে পর্যন্ত কেরল রাজনীতিতে অপ্রাসঙ্গিক বিজেপি সবরিমালা ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নেমে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বেড়েছে বিজেপির জনপ্রিয়তা। দক্ষিণ ভারতের এই রাজ্যে এখন সরকারি দল বামেদের জোটকে টক্কর দিচ্ছে গেরুয়া শিবির।

সবরিমালা ভরসা বিজেপির

সবরিমালা ভরসা বিজেপির

হিন্দু ধর্মীয় ভাবনাকে সামনে রেখে রাজনীতিতে নেমেছে বিজেপি। সুপ্রিম কোর্ট লর্ড আয়াপ্পা দর্শনে সবরিমালায় মহিলাদের প্রবেশে সম্মতি দিলেও তার বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। আর তাতে সায় রয়েছে বিজেপির।

বড় শক্তি বিজেপি

বড় শক্তি বিজেপি

অ্যাক্সিস-মাই-ইন্ডিয়া সমীক্ষা বলছে, ৪৫ শতাংশ মানুষ মনে করছেন কেরলে বিজেপি বড় শক্তি হয়ে উঠেছে। আর তা হয়েছে গত কয়েকমাসে। বিশেষ করে সবরিমালা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরই।

কেরলে সমীক্ষা

কেরলে সমীক্ষা

কেরলে মহিলাদের লর্ড আয়াপ্পার মন্দিরে প্রবেশকে ৪২ শতাংশ রাজ্যবাসী ভুল মনে করছেন। ২৩ শতাংশ এর পক্ষে কথা বলেছেন। কেরলে ২০১৬ সালের নির্বাচনে বিজেপি ১৪০টি আসনের মধ্যে মাত্র ১টিতে জয়লাভ করেছে। অথচ এখন পরিস্থিতি অনেক বদলে গিয়েছে।

পিছোচ্ছেন পিনারাই

পিছোচ্ছেন পিনারাই

সমীক্ষা বলছে, পিনারাই বিজয়নের সরকারের জনপ্রিয়তা গতবছরের থেকে এবছরের শুরুতেই অনেকটা কমে গিয়েছে। এমনকী বিজয়নের নিজের জনপ্রিয়তাও কমেছে।

চাকরি বড় সমস্যা

চাকরি বড় সমস্যা

কেরলের মানুষের কাছে সবচেয়ে বড় ইস্যু কর্মসংস্থান, দুর্নীতি ও কৃষকদের সমস্যা। কর্মসংস্থানকে সবচেয়ে বড় ইস্যু মনে করছেন ২৯ শতাংশ মানুষ, দুর্নীতিকে ২২ শতাংশ মানুষ ও কৃষক সমস্যায় গুরুত্ব দিয়েছেন ১৮ শতাংশ মানুষ।

বাড়ছে বিজেপির জনপ্রিয়তা

বাড়ছে বিজেপির জনপ্রিয়তা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। তাঁকে প্রধানমন্ত্রী পদে চাইছেন ৪১ শতাংশ মানুষ। এদিকে মোদীর জনপ্রিয়তা খানিক কমেছে। তাঁকে রাজ্যের ৩০ শতাংশ মানুষ ফের প্রধানমন্ত্রী পদে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+