মধ্য প্রদেশের ফর্মুলা ছত্তিশগড়-রাজস্থানেও! বিজেপির যেসব কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা বিধানসভার টিকিট পাচ্ছেন

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি রাজস্থানের জন্য ৫৪ জন প্রার্থীর নাম অনুমোদন করেছে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে ছটি বিধানসভা আসনে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রার্থী করা হতে পারে। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে রাজস্থানের যেসব আসন নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি সবই বি ক্যাটেগরির আসন অর্থাৎ এই আসনগুলিতে গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছিল।

এর আগে মধ্য প্রদেশেও একই পন্থা নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। হেরে যাওয়া আসনগুলিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও কৈলাশ বিজয়বর্গীয়ের মতো কেন্দ্রীয় নেতাদের প্রার্থী করে বিজেপি। সেই পথই অনুসরণ করা হচ্ছে রাজস্থান ও ছত্তিশগড়ে।

bjp meeting

রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি যেসব কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রার্থী করতে পারে তাঁরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী, জয়পুর গ্রামীণের সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর, রাজসমন্দের সাসদ দিয়া কুমারী, চুরুর সাংসদ রাহুল কাসওয়ান এবং আলোয়ারের সাংসদ বাবা বালক নাথ।

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ছত্তিশগড়ের প্রায় সব আসনের প্রার্থী ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিটিতে প্রায় ৬৯ টি আসনে প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যেমন বর্তমান বিধায়কদের টিকিট দেওয়া হচ্ছে। আবার মধ্যপ্রদেশের ফর্মুলাও কার্যকর করে সাংসদ ও মন্ত্রীদেরও নামানো হতে পারে।

সূত্রের খবর, বিলাসপুরের সাংসদ ও ছত্তিশগড় বিজেপির সভাপতি অরুণ সাউকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে। বিজেপি তাদের রায়পুরের সাংসদ সুনীল সোনিকেও টিকিট দিতে পারে। ইতিণধ্যেই দুর্গের সাংসদ বিজয় বাঘেলের নাম ঘোষণা করা হয়েছে। সুরগুজা আসনে তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে লড়াই করবেন।

সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরীকেও বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে। বিজেপি সূত্রে খবর, দু-একদিনের মধ্যে দলের ছত্তিশগড়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+