২৪-এর সেমিফাইনালে ৯-এ ৯ লক্ষ্য বিজেপির, ত্রিপুরা দিয়ে শুরু শেষ হবে কি তেলেঙ্গানায়
সোমবার দিল্লিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে চূড়ান্ত হয়ে গেল পরবর্তী লক্ষ্য। ৯টি রাজ্যেই জয়ের টার্গেট।
২০২৪-এর লোকসভা ভোটের আগে ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনাল। সেই 'যুদ্ধ'-এ ৯-এ ৯ লক্ষ্যমাত্রা স্থির করে ফেলল বিজেপি। সোমবার দিল্লিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে চূড়ান্ত হয়ে গেল পরবর্তী লক্ষ্য। বিজেপি সভাপতি জেপি নাড্ডা সেই মর্মে নির্দেশ দিয়েছেন নেতা-কর্মীদের।
বিজেপি নেতাদের কাছে সভাপতি জেপি নাড্ডা আর্জি রেখেছেন ৯টি রাজ্যে জয়ী হওয়ার জন্য। তার প্রস্তুতি এখন থেকে শুরু করার কথাও বলেছেন তিনি। এ জন্য কটোর পরিশ্রম করতে হবে বলেও তিনি জানিয়েছেন। ২০২৩ সালের এই ৯ রাজ্যের নির্বাচনকে তিনি ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিশেষ গুরুত্বের আসনে বসিয়েছেন।

বিজেপি সভাপতি বলেন, আমরা যেখানে ক্ষমতায় আচি সেখানে আমাদের সরকারকে আরও শক্তিশালী করতে হবে। আর যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে কঠোর পরিশ্রন করে ক্ষমতায় আসতে হবে। রাজ্য বিধানসভার এই নির্বাচনগুলি প্রত্যেকটিই ২০২৪-এর লোকসভা নির্বাচনী ফলাফলের একটি সূচনা দেবে বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্রীি , উপমুখ্যমন্ত্রী, যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানকার বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠন এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই বিজেপির পরবর্তী লক্ষ্য স্থির করে দেন সর্বভারতীয় সভাপতি।
নাড্ডা বলেন, আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি, ৭২ হাজার বুথকে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আমরা ১ লক্ষ ৩০ হাজার বুথ কভার করেছি। নাড্ডা এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচটি মন্ত্র এদিন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ করতে আমাদের মেন চলতে হবে সেই পাঁচ মন্ত্র, তা হল- উন্নত ভারত, দাস মানসিকতা দূর করা, গৌরবময় ঐতিহ্য মেনে গর্ব, একতা ও নাগরিকের দায়িত্ব পালন করা।
ত্রিপুরা দিয়ে শুরু হবে এই পর্বের বিধানসভা নির্বাচন। তারপর মেঘালয়, নাগাল্যান্ড, কর্নাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানা ও জম্মু-কাশ্মীরের ভোট হবে। জম্মু-কাশ্মীরের ভোট ২৩-এর ডিসেম্বরে হওয়ার কথা। সেখানে এখনও রাষ্ট্রপতি শাসন চলছে। ফলে তা বাদ দিলে ফেব্রুয়ারিতে ত্রিপুরা দিয়ে শুরু হবে, ডিসেম্বরে তেলাঙ্গানা দিয়ে শেষ হবে বিধানসভা নির্বাচন পর্ব। আর তারপরই বেজে যাবে ২০২৪ লোকসভা নির্বাচনের দামামা।
এদিন হিমালচল প্রদেশে হারের প্রসঙ্গও তোলেন স্বয়ং জেপি নাড্ডা। বিজেপি সভাপতির নিজের রাজ্যে হারের ব্যাখ্যায় নাড্ডা বলেন, আমাদের কাছে রাজ্যে ঐতিহ্য বদলানোর সুযোগ ছিল, কিন্তু আমরা তা পারিনি। আমরা কংগ্রেসের কাছে ৩৭ হাজার ভোটে হেরেছি মাত্র। এবার কিন্তু সেই ভুল করলে হবে না। আমাদের প্রতিটি রাজ্যে জিততে হবে। আর আমরা জিতবই।












Click it and Unblock the Notifications