এবার খাতা খুলবেই! আত্মবিশ্বাসী বিজেপি কেরলে জোট সেরে ফেলল

কেরলে জোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলল বিজেপি। এদিন ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) ও কেরল কংগ্রেসের সঙ্গে জোট হল গেরুয়া শিবিরের।

কেরলে জোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলল বিজেপি। এদিন ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) ও কেরল কংগ্রেসের সঙ্গে জোট হল গেরুয়া শিবিরের। কেরলের ২০টি আসনের মধ্যে বিজেপি লড়বে ১৪টি আসনে। বিডিজেএস ৫টি ও কেরল কংগ্রেস ১টি আসনে লড়তে চলেছে।

এবার খাতা খুলবেই! আত্মবিশ্বাসী বিজেপি কেরলে জোট সেরে ফেলল

বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক মুরলীধর রাও জোটের খবর জানিয়ে বলেছেন, সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমর্থন পাচ্ছে বিজেপি।

সূত্রের খবর, মিজোরামের রাজ্যপালের পদ ছেড়ে ফিরে আসা বিজেপি নেতা কুম্মানম রাজশেখরন তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে প্রার্থী হবেন। বিডিজেএস প্রধান তুষার বেল্লাপল্লি ত্রিশূর থেকে প্রার্থী হতে পারেন।

কেরলে এখনও বিজেপি কোনও আসন জেতেনি। তবে এবার খাতা খুলবে বলে আত্মবিশ্বাসী সকলে। কেরলের ২০টি আসনে আগামী ২৩ এপ্রিল ভোট হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+