কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি

সুরেশবাবু বলেন, অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) এবং ১৭১ জি ধারার আওতায় যে আইন তা এবং ১২৩(৪) ধারার লঙ্ঘন করেছেন। এই কারণেই নির্বাচন কমিশনের কাছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
মোদী প্রধানমন্ত্রী হলে ঘুষের টাকার পরিমাণ তিনিই ঠিক করে দেবেন : কেজরিওয়াল
বিজেপির অভিযোগ কেজরিওয়াল নরেন্দ্র মোদী-সহ বিজেপির বেশ কিছু নেতার বিরুদ্ধে মানহানিকর ও অসংযমী ভাষা প্রয়োগ করেছেন। কেজরিওয়াল সংবিধান, আইনকে তোয়াক্কা করে না। তাদের অভিযোগ, গুজরাত নিয়েও কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন, গুজারাতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে ৫০০০ টাকা দিতে হয়। আবার ডিওয়াইএসপি বদলি চাইলে ২.৭৫কোটি টাকা দিতে হয়। মোদী প্রধানমন্ত্রী হলে এই ধরণের মূল্যের পরিমাণ তিনিই ঠিক করে দেবেন।
কোনও তথ্য প্রমাণ না নিয়েই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া ও অন্যান্য বিজেপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এই নেতারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় বলেও অভিযোগ করেছেন। সেই কারণেই নির্বাচন কমিশনে কোজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications