চড়ছে পারদ! জিগনেশ-প্রকাশের বিরুদ্ধে এই কারণে কমিশনে চিঠি মোদীর দলের

গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি এবং অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি।

গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি এবং অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি। তাদের দেওয়া চিঠিতে অভিযোগ, জিগনেশ মেভানি এবং অভিনেতা প্রকাশ রাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন ।

চড়ছে পারদ! জিগনেশ-প্রকাশের বিরুদ্ধে কমিশনে চিঠি মোদীর দলের

কর্ণাটকে বিজেপি বিরোধী প্রচারে সামিল হয়েছেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি এবং অভিনেতা প্রকাশ রাজ। বিজেপি করা অভিযোগে দাবি, বেঙ্গালুরুতে ২৯ এপ্রিল মেভানি প্রধানমন্ত্রী মোদীকে কর্পোরেট সেলসম্যান এবং চোর বলে সম্বোধন করেছেন। দেশ লুটে প্রধানমন্ত্রীও যুক্ত রয়েছেন বলে দাবি করেন মেভানি, এমনটাই অভিযোগ বিজেপির।

কর্ণাটকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জিগনেশ মেভানি এবং অভিনেতা প্রকাশ রাজের ইন্ডোর কিংবা আউটডোর, যে কোনও সভার ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি নির্বাচন কমিশনের কাছে করেছে বিজেপি।

১২ মে একদফায় কর্ণাটকের ২২৪ টি আসনে নির্বাচন। ২২৪ টি আসনের মধ্যে ৩৬ টি তফশিলি জাতি ও ১৫ তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। রাজ্যে ভোটগণনা ১৫ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+