সেঞ্চুরির পরেও বিজেপির আসন হারানোর ভয়! ১৭ রাজ্য কংগ্রেস শূন্য হওয়ার পরে একনজরে পরিস্থিতি
লোকসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার পরে অপর এক মাইলস্টোন ছুঁল বিজেপি (BJP)। রাজ্যসভায় (Rajya Sabha) তাদের আসন সংখ্যা ১০০ পেরিয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি রাজ্যে রাজ্যসভা নির্বাচনের পরে এই ফল সামনে এসেছে। কংগ্রেস (Congress)
লোকসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার পরে অপর এক মাইলস্টোন ছুঁল বিজেপি (BJP)। রাজ্যসভায় (Rajya Sabha) তাদের আসন সংখ্যা ১০০ পেরিয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি রাজ্যে রাজ্যসভা নির্বাচনের পরে এই ফল সামনে এসেছে। কংগ্রেস (Congress) ক্ষয়িষ্ণু হওয়া সত্ত্বেও বিজেপি কতদিন ১০০ আসনে থাকতে পারবে তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে গেরুয়া শিবিরে।

কয়েকটি রাজ্য থেকে বিজেপি আসন পেয়েছে
ত্রিপুরায় বিজেপির সভাপতি মানিক সাহা রাজ্যসভায় জয়লাভ করেছেন। অন্যদিকে প্রতিবেশী অসম থেকে বিজেপি ১ টি আবং সহযএাগী ইউনাইটেড পিপলস পার্টি অসমের দুটি আসনে জয়লাভ করেছে। এই প্রথম অসম থেকে কংগ্রেসের কোনও প্রতিনিধি রাজ্যসভায় থাকবেন না। নাগাল্যান্ডে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। হিমালয় প্রদেশ থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন সিকান্দার কুমার।

আসন কমছে কংগ্রেসের
অন্যদিকে, রাজ্যসভায় কংগ্রেসের আসন সংখ্যা ক্রমেই কমছে। ইতিমধ্যেই ১৭ টি রাজ্য থেকে রাজ্যসভায় কংগ্রেসের কোনও সদস্য নেই। মার্চের শেষে রাজ্যসভায় কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৩৩। কারপরে ৪ সদস্য অবসর নিয়েছেন। মে-মাসে নয়জন সদস্য অবসর নেবেন। তবে সেই সময়কার পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেসের আসন সংখ্যা ৩০-এ নেমে আসবে।

বিজেপির আসন হারানোর ভয়
বিজেপি এবং সহযোগীদের আসন সংখ্যা বৃদ্ধির ফলে তারা কোনও বিল কিংবা সরকারের কোনও সিদ্ধান্ত রাজ্যসভায় বিনা বাধায় পাশ করাতে সক্ষম হবে। তবে কতদিন এই সুবিধা তারা পারে, তা নিয়ে প্রশ্ন রয়েছে গেরুয়া শিবিরেই। কেননা খুব শিগগিরই রাজস্থান, ঝাড়থণ্ড, অন্ধ্রপ্রগেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের তমো রাজ্যগুলির ৫২ টি আসনে নির্বাচন হতে চলেছে। সেইসব রাজ্যে বিরোধী শক্তি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় রাজ্যগুলিতে বিজেপি রাজ্যসভায় কটা আসন পাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
২০১৪-তে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যসভায় বিজেপির আসন বৃদ্ধি হয়েছে। সেই সময়ে রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা ছিল ৫৫।

কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই
এই বছরের শেষের দিকে গুজরাত, হিমাচল প্রদেশ এবং পরের বছরে কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই সময় কংগ্রেস রাজ্যগুলিতে কী ফল করতে পারে, তার ওপরে রাজ্যসভায় তাদের শক্তি নির্ভর করছে।
১৯৯০ সালে রাজ্যসভায় কংগ্রেসের আসন সংখ্যা শেষবারের মতো ১০০-র ওপরে ছিল। সেই সময় ১০৮ ছিল কংগ্রেসের আসন সংখ্যা। ১৯৯০-এর দ্বিবার্ষিক নির্বাচনে রাজ্যসভায় কংগ্রেসের শক্তি কমে ৯৯ হয়ে যায়। তারপর থেকে বিভিন্ন রাজ্যে কংগ্রেস ক্ষয়িষ্ণু হয়েছে।












Click it and Unblock the Notifications