উত্তর প্রদেশে বিজেপির ভুলেই নিজের গড়ে মুখ পুড়ল যোগীর! প্রার্থী তালিকা ঘিরে আজব কাণ্ড
তাঁর রাজ্যে একাধিক জায়গার নাম পরিবর্তন নিয়ে কিছুদিন আগেই সমালোচনার শিকার হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদের নাম পাল্টে রাখা হয় প্রয়াগরাজ , ফৈজাবাদের নাম পাল্টে রাখা হয় অযোধ্যা।
তাঁর রাজ্যে একাধিক জায়গার নাম পরিবর্তন নিয়ে কিছুদিন আগেই সমালোচনার শিকার হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদের নাম পাল্টে রাখা হয় প্রয়াগরাজ , ফৈজাবাদের নাম পাল্টে রাখা হয় অযোধ্যা। যোগী সরকারের পাল্টানো এই নাম ফের 'পাল্টে' গেল বিজেপির প্রার্থী তালিকায়!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে যোগী গড়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় প্রয়াগরাজকে এলাহাবাদ ও অযোধ্যাকে ফৈজাবাদ বলে উল্লেখ করা হয়। যোগী আদিত্যনাথ সরকারের দেওয়া নতুন নাম, বিজেপির নিজস্ব প্রার্থী তালিকাতেই বদলে যাওয়া ফের একবার মশকরা শুরু হয়েছে গেরুয়া শিবিরকে নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল উঠে আসছে গোটা ঘটনা নিয়ে। এর আগে , গতবছরই যোগী মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে ফৈজাবাদের নাম পরিবর্তন করা হয়। নাম হয় অযোধ্যা। এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ নাম রাখা হয়। এদিকে, প্রার্থী তালিকায় জায়গার নাম বিভ্রাট নিয়ে বিজেপি জানান, যা ভুল তালিকায় হয়েছে, তা সংশোধন করা হয়েছে।












Click it and Unblock the Notifications