কর্নাটকে বিজেপির ইঞ্জিন লাইনচ্যুত হবে! 'ডাবল ইঞ্জিন' কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের
কর্নাটকে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে ডাবল ইঞ্জিন সরকার আনার কথা বলছেন। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধার কথাও বলেছেন। এদিন এব্যাপারে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি দাবি করেছেন, ১০ মের নির্বাচন গত চার বছর ধরে কর্নাটকে চলা বিজেপির ইঞ্জিনকে লাইনচ্যুত করবে।
বিজেপির ডাবল ইঞ্জিন প্রচারকে কটাক্ষ করতে গিয়ে জয়রাম রমেশ বলেছেন, ডাবল ইঞ্জিন কী? তিনি বলেছেন, কর্নাটক সরকারের রাজস্বের ৯৪ শতাংশ আসে রাজ্যের নিজেস্ব রাজ্সব আর কেন্দ্রের করের অংশ থেকে। যা মোদীর কোনও আশীর্বাদ নয়, অর্থ কমিশনের সূত্রেই এই টাকা পেয়ে থাকে কর্নাটক, বলেছেন তিনি।

তিনি বলেছেন, ১০ মের নির্বাচনে গত চার বছরের বিজেপির ইঞ্চিন লাইনচ্যুত হবে। তিনি বলেছেন, কর্নাটকে সামাজিক সম্প্রীতির সঙ্গে সম্নিলিত বৃদ্ধির ইঞ্জিন হবে। তা কোনওভাবেই ৪০ শতাংশ কমিশনের ইঞ্জিন হবে না, বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বুধবার কর্নাটকে প্রচারে বলেছেন, দিল্লিতে বসে থাকা রাজকীয় পরিবার কর্নাটককে তাদের এক নম্বর এটিএম বানাতে চায়। কিন্তু বিজেপির সংকল্প হল কর্নাটককে দেশের একনম্বর রাজ্যে পরিণত করা, কর্নাটকের আধুনিক পরিকাঠামোকে শক্তিশালী করা এবং কর্নাটককে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার করা।

দক্ষিণ কর্নাটকে দলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপির লক্ষ্য হল কর্নাটককে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ারে পরিণত করা। তিনি বলেছেন, কর্নাটকের জনগণের মধ্যে নির্বাচন নিয়ে উত্তেজনা রয়েছে। তিনি দাবি করেছেন, বিজেপি এবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার নির্বাচন হতে চলেছে ১০ মে। ভোট গণনা করা হবে ১৩ মে। এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৩৬৩২ জন। বিভিন্ন জনমত সমীক্ষায় এবারের নির্বাচনে কংগ্রেস এগিয়ে থাকবে বলে দেখানো হয়েছে। এখন অপেক্ষা ১৩ মে-র।












Click it and Unblock the Notifications