দল ত্যাগের প্রভাব, উত্তরপ্রদেশে বিদায়ী ২০ বিধায়ককে টিকিটই দিল না বিজেপি
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ১০৭টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আর এই প্রার্থী তালিকায় রইল বিরাট চমক। শাসক দল তাদের ঘোষিত ১০৭টি আসনের মধ্যে গতবার ৮৩টি-তে জিতেছিল। ওই ৮৩টি আসনের মধ্যে এবার ২০জন বিধায়ককে ছেঁটে ফেলল বিজেপি।

আগের ৬৩ জন দ্বিতীবারের জন্য দলের টিকিট পেয়েছেন।বাদ গিয়েছেন বাকি ২০ জন। বিগত কয়েকদিন ধরে বিজেপি ছাড়ছিলেন উত্তরপ্রদেশের বড় বড় বিজেপি নেতারা। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লড়বেন গোরক্ষপুর কেন্দ্র থেকে। মোট ৪০৩ আসনের বাকি ২৯৬ আসনের প্রার্থী পরে ঘোষণা করবে বিজেপি। প্রসঙ্গত গত নির্বাচনে ৩০৩ টি আসন পেয়েছিল বিজেপি। এবার তাদের আসন বাড়ে না কমে সেটাই দেখার।

এদিকে, নিজের জন্মদিনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করলেন বিএসপি নেত্রী মায়াবতী। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ।












Click it and Unblock the Notifications