বিজেপির পেশ করা মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্যপ্রমান জাল, দাবি আপের!
নয়াদিল্লি, ৯ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে তথ্য বিজেপি প্রকাশ করেছে তা ভুয়ো, কারচুপি করা হয়েছে বলে সোমবার প্রশ্ন তুলল আম আদমি পার্টি। তাদের অভিযোগ দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে ভারতীয় জনতা পার্টি।
আপ নেতা আশুতোষ নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন প্রধানমন্ত্রীর ডিগ্রি হিসাবে যে তথ্য পেশ করা হয়েছে তা ভুয়ো। নামের ফারাক রয়েছে তথ্যে।

আশুতোষের কথায়, "অমিত শাহ আর অরুণ জেটলি ভগবান নয়। তারা প্রধানমন্ত্রীর যে বিএ এবং এমএ ডিগ্রি পেশ করেছেন তা জাল, কারন তথ্যের নাম এবং বছরে মিল খাচ্ছে না।"
আপের তরফে টুইট করে বলা হয়েছে, মার্কশিটে যেখানে লেখা রয়েছে নরেন্দ্রকুমার দামোদর দাস মোদী, সেখানে ডিগ্রিতে লেখা রয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী।
একদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে এদিন সকালে বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ২টি ডিগ্রির তথ্য পেশ করেন যাতে প্রান হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন।
তথ্য় পেশের পাশাপাশি কেজরিওয়ালকে আক্রমণ করতেও ছাড়েননি বিজেপির দুই বরিষ্ঠ নেতা। মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয় বিজেপির তরফে। তারই পাল্টা এদিন আশুতোষ বিজেপি নেতা অমিত শাহ ও অরুণ জেটলিকে জাল তথ্য পেশ করার জন্য ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications