'অপারেশন লালমির্চ'! নারী সুরক্ষায় বাংলার জন্য এ কোন দাওয়াই BJP'র? শোরগোল বঙ্গে
বাংলায় নারী সুরক্ষা কোথায়? মহিলাদের সুরক্ষা নিয়ে সরকার কী ভাবছে? এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। সম্প্রতি যে হারে বাংলায় এই ধরণের নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটেই চলছে তা শুধু বাংলার মানুষকে নয়, গোটা ভারতবর্ষ এই নিয়ে চিন্তিত। তাই নারীদের সুরক্ষার্থে বঙ্গ বিজেপি এক অভিনব প্রতিবাদে পথে নেমেছে, যার নাম 'অপারেশন লালমরিচ'।

১৪ অক্টোবর, মঙ্গলবার দুর্গাপুরের সম্প্রতি এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা পথে নেমেছেন। করুণাময়ীতে ঠিক এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। তাঁদের দাবি রাজ্যের আইন শিঙ্খলা পুরো তলানিতে গিয়া ঠেকেছে। তাই মহিলাদের আত্মরক্ষার জন্য মহিলাদের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বিতরণ করছেন তাঁরা। করুণাময়ীতে ঠিক এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি।
একজন মহিলা বিজেপি কর্মী বলেন, "আমরা মা ও বোনদের মধ্যে এই প্যাকেটগুলি বিতরণ করছি যাতে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। উদ্দেশ্য পরিষ্কার যে, আমাদের নিজেদের নিজেরদেরকেই রক্ষা করতে হবে, এবং প্রয়োজনে লালমরিচ-এর গুঁড়ো এবং গোলমরিচের স্প্রে ব্যবহার করতে হবে।" বিক্ষোভকারীরা এও জানান মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের সম্পর্কে এই ধরণের মন্তব্য প্রমান করে যে পশ্চিমবঙ্গ সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ।
তবে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে তার মন্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। এইধরণের নোংরা রাজনীতি তিনি পছন্দ করেন না। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেন এবং এই ধরনের ঘৃণ্য অপরাধের প্রতি তাঁর সরকারের শূন্য-সহনশীলতা রয়েছে তাও জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।












Click it and Unblock the Notifications