বিজেপি জোটেও ‘গৃহযুদ্ধ’, ২০২৪-এর নির্বাচনের আগে সরকার বাঁচাতে ‘ভরসা’ নির্দল!
শুধু কংগ্রেসে নয়, বিজেপিতেও অনেক রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে। তার জেরে সরকার বাঁচানো যেমন দায় হয়ে পড়েছে, তেমনই দায় হয়ে পড়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সংকটমোচন করা। আসন্ন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজ্যে বাড়ছে সঙ্কট।
কংগ্রেসের যেমন রাজস্থান নিয়ে মাথাব্যথা এই মুহূর্তে, তেমনই বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হরিয়ানা। হরিয়ানায় জোট সরকারে মতপার্থক্য তৈরি হয়েছে শরিক দলের সঙ্গে। সেই কারণে শরিক দলকে ত্যজ করতে বিজেপি নির্দল বিধায়কদের দলে টানার প্রয়াস শুরু করেছে বলে জল্পনা।

সম্প্রতি হরিয়ানার চার জন নির্দল বিধায়ক বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেবের সহ্গে সাক্ষাৎ করছেন। তাতেই জল্পনার পারদ চড়েছে। নির্দল বিধায়কদের দলে টেনে সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে বলে অভিযোগ। ২০১৯ সালের জেজেপির সঙ্গে হাত মিলিয়ে বিজেপি হরিয়ানায় সরকার গড়েছিল।
কংগ্রেসকে ঠেকাতে জেজেপি নেতা দুষ্যন্ত চৌতালার সঙ্গে হাত মেলায় বিজেপি। দুষ্যন্ত চৌতালাকে উপমুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু সরকার গঠনের পর থেকেই বিজেপি ও জেজেপির মধ্যে মতপার্থক্য লেগেই থাকে। তবে এভাবেই চার বছরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে হরিয়ানা সরকার।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরই এই রাজ্যে ভোট। তার আগে বিজেপি জোট সরকারে তৈরি হল সঙ্কট। বিজেপি জোটসঙ্গী জেজেপিকে জব্দ করতে নির্দল বিধায়কদের দলে টানছে বলে অভিযোগ।
হরিয়ানার বিধায়ক ধরম পাল গন্ডার, রাকেশ দৌলতাবাদ, রণধীর সিং এবং সোমবীর সাংওয়ান বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেবের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
২০১৯ সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি জেতে ৪০টি আসন। কংগ্রেস জয়া পায় ৩১টি আসনে। আর জেজেপি পায় ১০টি আসন। নির্দল বিধায়ক নির্বাচিত হন ৭ জন। এছাড়া ইন্ডিয়া ন্যাশনাল লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টি একটি করে আসন পায়।

এখন বিজেপি আর তাদের জোটসঙ্গী জেজেপি কি ২০২৪ সালে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল না। তারা আসন্ন নির্বাচনে এককভাবে লড়তেই উৎসাহী। তাই সেইমতো সরকারে থেকেও মতপার্থক্য তৈরি করে পৃথক হতে চাইছে। চৌতালা নিজেই বলেছিলেন, উভয় দলই ৯০টি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
অর্থার বিজেপি যেমন ৪০টি আসনেই সীমাবদ্ধ থাকতে চায় না, জেজেপিও চায় না ১০টি আসমনে সীমাবদ্ধ থাকতে। তাই পৃথকভাবে লড়েই তারা নিজেদের ক্ষমতা জাহির করতে চায়। এই অবস্থায় এখন সরকার বাঁচাতে বিজেপি নির্দল বিধায়কদের স্মরণ নিয়েছে।












Click it and Unblock the Notifications