Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেতার সঙ্গে উদয়পুর কাণ্ডের অন্যতম অভিযুক্তের ছবি! দলীয় সদস্য নয়, কংগ্রেসের অভিযোগ উড়িয়ে সাফাই বিজেপির

রাজস্থানের (rajasthan) উদয়পুরের (Udaupur) কানাহাইয়া লালের (Kanhaiya Lal) হত্যাকারীদের একজনের সঙ্গে এক নেতার ছবিকে ঘিরে অস্বস্তি বিজেপি (BJP) শিবিরে। গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছে, কানহাইয়ালালের খুনিদের সঙ্গে দলের কে

রাজস্থানের (rajasthan) উদয়পুরের (Udaupur) কানাহাইয়া লালের (Kanhaiya Lal) হত্যাকারীদের একজনের সঙ্গে এক নেতার ছবিকে ঘিরে অস্বস্তি বিজেপি (BJP) শিবিরে। গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছে, কানহাইয়ালালের খুনিদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির সংখ্যালঘু
সেলের রাজ্য সভাপতি সাদিক খান বলেছেন, যে কেউ যেকোনও নেতার সঙ্গে ছবি তুলতেই পারেন। তার মানে এই নয় তিনি বিজেপির সদস্য।

বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা

বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা

উদয়পুরে কানহাইয়ালালের নৃশংস হত্যাকাণ্ডে তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা দেখেছেন, অন্যতম অভিযুক্ত রিয়াজ আত্তারি বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। ওই ব্যক্তি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য ইরসাদ চেইনওয়ালা এবং বিজেপি কর্মী তাহির রেজাকেও নিশানা করেছিলেন।সে বিজেপির সাংগঠনিক নেতা এবং অন্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল। এর আগে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা দাবি করেছিলেন রিয়াজ আত্তারি বিজেপির সদস্য। রিয়াজ আত্তারিকে প্রাক্তন মন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার অনুষ্ঠানে দেখা গিয়েছে।

আগেই অভিযোগ উড়িয়েছেন অমিত মালব্য

আগেই অভিযোগ উড়িয়েছেন অমিত মালব্য

কংগ্রেস অভিযোগ করা পরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিষয়টিকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুরোটাই ভুয়ো খবর, উদয়পুরের খুনিরা বিজেপির সদস্য নয়। বিষয়টিকে তিনি এলটিটিই-র হত্যাকারীরা যেভাবেরাজীব গান্ধীকে হত্যা করেছিল, সেই ঘটনার সঙ্গে তুলনা করেছিলেন অমিত মালব্য।

ঘটনায় গ্রেফতার যারা

ঘটনায় গ্রেফতার যারা

কানহাইয়া লালের হত্যাকাণ্ডের ছবি সংগ্রহকারী ঘৌস মহম্মদ এবং রিয়াজ আত্তারিকে রাজস্থাবে রাজসামন্দ থেকে গ্রেফতার করা হয়েছে। তারা শুধু কানহাইয়া লালের শিরচ্ছেদই করেনি, পুরো হত্যাকাণ্ডের ছবি নিয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশেও হুমকি দিয়েছিল।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানিয়েছে, তারা স্বঘোষিত উগ্রবাদী এবং করাচি ভিত্তিক দাওয়াত-ই-ইসলামি নেতা ইলিয়াস আত্তার কাদরির অনুগামী। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক ডিভাইস এবং অন্য বেশ কিছু জিনিস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পাকিস্তান যাত্রার ইতিহাস

পাকিস্তান যাত্রার ইতিহাস

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, উদয়পুর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ঘৌস মহম্মদ ২০১৩-তে তারপর ২০১৯০এ ওমরাহের জন্য সৌদি আরবে গিয়েছিল। এছাড়া ২০১৩ ও ২০১৪-জতে করাচিতে দাওয়াত-ই-ইসলামি সদর দফতরে ধর্মীয় প্রশিক্ষণের জন্যও গিয়েছিল। তবে করাচিতে ধর্মীয় প্রশিক্ষণ ছাড়া সে অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিল, এমন কোনও প্রমাণ .পাওয়া যায়নি।

উদয়পুরের দরজি কানহাইয়া লালকে হত্যার পরে মঙ্গলবার বিকেলে দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিল নবীকে অপমান করার কারণে এই হত্যা। দুই হত্যাকারী রিয়াজ আত্তারি এবং ঘৌস মহম্মদকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+