গণতন্ত্রের ভয়ানক অবস্থা! গোয়া নিয়ে বিজেপির অবস্থানকে কটাক্ষ শিবসেনার
গোয়ায় বিজেপির সরকার গঠন নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করল মহারাষ্ট্রে তাদের জোটসঙ্গী শিবসেনা।
গোয়ায় বিজেপির সরকার গঠন নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করল মহারাষ্ট্রে তাদের জোটসঙ্গী শিবসেনা। মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে সেখানে নতুন সরকারের শপথ গ্রহণকে গণতন্ত্রের ভয়ানক অবস্থা বলে বর্ণনা করেছে শিবসেনা। প্রয়াত মুখ্যমন্ত্রীর ছাই ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেনি বিজেপি, সমালোচনায় বলেছে শিবসেনা।

পার্রিকরের ছাইয়ের সামনেই ক্ষমতার লজ্জাহীন খেলা শুরু হয়েছিল। শিবসেনার মুখপত্র সামনায় মন্তব্য করা হয়েছে। সূত্রের দাবি, বিজেপি যদি বিষয়টি নিয়ে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করত তাহলে গোয়ার সরকার পড়ে যেত। কেননা দুই উপমুখ্যমন্ত্রীর একজন কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
বিজেপি বিধায়ক প্রমোদ সওয়ান্ত গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাত দুটোয়। তার আগেই গেরুয়া দল ও তার সহযোগীদের মধ্যে যথেষ্ট টানাপোড়ন তৈরি হয়েছিল। সোমবার বারবার শপথ গ্রহণের সময় পিছনো হয়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী এবং ১১ মন্ত্রী শপথ নেন। সঙ্গে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং গোয়া ফরওয়ার্ড পার্টির দুই শীর্ষ নেতা উপমুখ্যমন্ত্রী হিসেবেও শপথ নেন। এই প্রক্রিয়ার সমালোচনা করেছে উদ্ধব থ্যাকরের দল।
এই শপথ গ্রহণকে গণতন্ত্রের ভয়ানক অবস্থা বলে বর্ণনা করা হয়েছে সামনায়। বলে হয়েছে পার্রিকরের ছাই ঠাণ্ডা হতে দেওয়ার সময় দেওয়া উচিত ছিল। ক্ষমতার ক্ষুধার্তরা একে অপরের ঘাড় ধরছিল। তবে সেখানে কমপক্ষে ৪ ঘন্টা অপেক্ষা করলে কোনও অসুবিধা হত না বলে মন্তব্য করা হয়েছে। কিন্তু তার ফল নিয়ে সন্দেহ ছিল। কেননা কংগ্রেস ধাবালিকর এবং সারদেশাইকে ম্যানেজ করে নিতে পারে, এই আশঙ্কাও ছিল। মন্তব্য করা হয়েছে সম্পাদকীয়তে।
পার্রিকরের শ্রদ্ধায় দেওয়া ফুল তখনও শুকিয়ে যায়নি। তারই মধ্যে পুরো অনুষ্ঠান সমাপ্ত হয়ে গিয়েছে। কটাক্ষ করা হয়েছে সামনায়।
শাসক জোটের ১৯ বিধায়কের মধ্যে দুজনকে উপ মুখ্যমন্ত্রী করার ঘটনারও সমালোচনা করেছে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী। বলা হয়েছে, চার বছর আগে বিজেপি ঘোষণা করেছিল য়ে রাজ্য তারা শাসন করবে সেখানে কোনও উপমুখ্যমন্ত্রী থাকবে না। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা।












Click it and Unblock the Notifications