Karnataka elections: জানেন কেন এখনও কর্নাটক ভোটে প্রার্থী ঘোষণা করল না বিজেপি
ইতিমধ্যে কর্নাটক নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন! এরপরেই শাসক-বিরোধী শিবির একেবারে কোমড় বেঁধে নেমে পড়েছে। কেউ কাউকে জায়গা দিতে নারাজ। তবে একাধিক সমীক্ষায় ইঙ্গিত সে রাজ্যে নাকি কংগ্রেস আসতে পারে। যা বিজেপির কাছে কিছুটা হলেও অস্বস্তির কারণ।

ইতিমধ্যে কয়েক দফায় কংগ্রেস তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকাতে বেশ কিছু নাকি চমক রাখতে চাইছে।
প্রকাশিত খবর অনুযায়ী, কর্নাটকের এখনও পর্যন্ত কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্যে কোনও প্রার্থী প্রকাশ করেনি। আর তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত কি বিজেপি চূড়ান্ত করেনি প্রার্থী তালিকা? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। বিজেপি সুত্র বলছে, এই বিষয়ে কোনও দ্রুত পদক্ষেপ নিতে চায় না নেতৃত্ব। একাধিক নাম নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে। আর তা কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকের পরেই চূড়ান্ত করতে বিজেপি চায় বলে জানা গিয়েছে।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, কর্ণাটকে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে দেরি নেই। আগামী ১০ কিংবা ১১ এপ্রিল কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক হবে। বিজেপি কর্নাটক নির্বাচনে 'ওয়েট এন্ড ওয়াচ' রণনীতি নেয়। দল কংগ্রেস এবং জেডিএসের প্রার্থী তালিকার দিকেও এই মুহূর্তে নজর রেখেছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
এক বিজেপি নেতার দাবি, বিজেপি প্রার্থী চূড়ান্ত করার জন্য খুব গুরুত্ব সহকারে চিন্তা করছে। বেশ কয়েকটি নির্দিষ্ট বিষয় প্রার্থী বাছাইয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা। শুধু তাই নয়, প্রতিটি নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ সমীক্ষা এবং জনমত সমীক্ষা করা হয়েছে।
প্রতিটি বিধানসভা কেন্দ্রে স্থানীয় নেতাদের তিনজন সেরা প্রার্থীকে ভোট দিতে বলা হয়েছিল। যেখানে ভোটীং স্লিপ ছিল। যেখানে পছন্দ মার্ক করতে বলা হয় বলে জানান ওই বিজেপি নেতা। শুধু তাই নয়, এরপর ব্যালট বাক্সগুলি বেঙ্গালুরুতে আনা হয়। এবং ফলাফলের ভিত্তিতে প্রতিটি আসনে তিনটি নাম চূড়ান্ত করা হয়েছে। সেই সমস্ত নামগুলি এই মুহূর্তে বিশ্লেষণ চলছে বলেই খবর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শেষ হওয়া হিমাচল প্রদেশে নির্বাচনেও এহেন পন্থা নেওয়া হয়েছিল। বিজেপি বলছে, প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনটি মানদন্ড রাখা হয়েছে। পাশাপাশি সে রাজ্যের কোর কমিটিকেও নাম নিয়ে আলোচনার করার সুযোগ দেওয়া হয়েছে। আর এরপরেই নামগুলিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে বলে খবর। ১৪ এপ্রিল মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পরে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা বিজেপি করতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications