যশবন্তকে বারমেরের টকিট দিল না বিজেপি

লালকৃষ্ণ আদবানীও জেদ ধরেছিলেন বিজেপির নির্বাচন কমিটির চূড়ান্ত করা গান্ধীনগর নয় তিনি লড়তে চান ভোপাল থেকে। এর পরে হুলুস্থূলু কান্ড। মোদী থেকে শুরু করে জেটলি আদবানীর মানভঞ্জনে জুটে গিয়েছিল বিজেপির শীর্য নেতৃত্ব। শেষমেষ তো বিজেপি জানিয়েই দিল কোন লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তার সিদ্ধান্ত আদবানীই নেবেন। তবে আদবানী শেষে বিজেপির মতামতকেই চূড়ান্ত জানিয়ে দেন অবং গান্ধীনগর থেকেই লড়ার সিদ্ধান্ত নেন।
বারমের কেন্দ্র থেকেই নির্দাল প্রার্থী হিসাবে লড়তে পারেন বিজেপির যশবন্ত সিং
এই সময় বিজেপির আর এক বরিষ্ঠ নেতা যশবন্ত সিংও বেঁকে বসেন। তিনি রীতিমতো হুমকি দেন, বারমের-এর আসন না পেলে নির্দল প্রার্থী হিসাবে লড়বেন তিনি। তবুও বিজেপির সিদ্ধান্তে কোনও নড়চড় হল না।
যশবন্ত সিংও নিজের সিদ্ধান্তে অনড়। ওই আসন থেকেই নির্দাল প্রার্থী হিসাবে লড়বেন যশবন্ত সিং। গতবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে দাঁড়িয়েছিলেন যশবন্ত সিং। জয়ীও হয়েছিলেন।
৭৬ বছর বয়সী এই প্রবীন রানীতিবিদের কথায় এবছরই তার শেষবারের মতো লোকসভা নির্বাচনে দাঁড়ানো। তাই নিজের শহর থেকেই লড়তে চেয়েছিলেন যশবন্ত সিং।
এনডিএ সরকার ক্ষমতায় থাকার সময়, যশবন্ত সিং অর্থ,প্রতিরক্ষা, পররাষ্ট্র দফতর সামলিয়েছেন। রাজ্যসভাতেও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিরোধী নেতা ছিলেন যশবন্ত সিং।
বিজেপি রাজস্থানের আরও তিনটি আসন শুক্রবার ঘোষণা করে। যার মধ্যে মনোজ রাজোড়িয়া কারৌলি-ধোলপুর (তফশিলি), সনওয়ারমল জাট আজমের ও পি পি চৌধুরি পালি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।












Click it and Unblock the Notifications